advertisement

Paschim Midnapore News: ফ্রিজবন্দি জেঠিমার মৃতদেহ রেখে বিয়ে করতে গেল পাত্র! 'আজব' যুক্তি পরিবারের

Last Updated:

ক্লাবের এক সদস্যের দাবি, অবিলম্বে মৃতদেহ এখান থেকে সরিয়ে নেওয়া হোক৷ এইভাবে কখনওই একটা অনুষ্ঠান বাড়ি করা যায় না। ইতিমধ্যে ক্লাবের তরফ থেকে থানায় জানানো হয়েছে বলেও দাবি করেন তারা।

Rapid Read
News18
News18
দাসপুর, পশ্চিম মেদিনীপুর: সব কিছুই সম্ভব! ফ্রিজবন্দি জেঠিমার মৃতদেহ রেখে বিয়ে করতে গেল পাত্র। ফিরলেন নতুন বউ নিয়ে। বাড়ি থেকে কিছুটা দূরে এলাকারই একটি ক্লাব ঘরে ফ্রিজের মধ্যে রয়েছে দাসপুরের চাঁইপাট বেলডাঙা গ্রামের বাসিন্দা রিতা আলুর মৃতদেহ। সোমবার দুপুর নাগাদ শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হয় রিতার, আর মঙ্গলবার ছিল পরিবারেরই এক সন্তান সরোজ আলুর ছেলে সৌরেনের বিয়ে।
সম্পর্কের সৌরেনের জেঠিমা হয় রিতা। ফ্রিজ বন্দি মৃতদেহ রেখে বিয়ে করতে গিয়েছে সৌরেন, এই খবর জানাজানি হতেই গোপন কথা ছড়িয়ে পড়ে এলাকায়৷ শুরু জোর শোরগোল । তবে পরিবারের সদস্যরা একটাই দাবি, ‘বুকে পাথর চাপা’ দিয়ে বিয়েবাড়ির আয়োজন করতে হয়েছে৷ মৃতের ৬ মেয়ে বাইরে থাকে, সেই কারণেই ফ্রিজের মধ্যে রাখতে হয়েছে মৃতদেহ।
advertisement
advertisement
আনন্দের সঙ্গে নয়, দুঃখের সঙ্গেই হয়েছে বিয়ের অনুষ্ঠান৷ বিয়ে বাড়ি থেকে কিছু দূরে ক্লাবে মৃতদেহ রাখা নিয়ে দিয়েছে বিবাদ। ক্লাবের এক সদস্যের দাবি, অবিলম্বে মৃতদেহ এখান থেকে সরিয়ে নেওয়া হোক৷ এইভাবে কখনওই একটা অনুষ্ঠান বাড়ি করা যায় না। ইতিমধ্যে ক্লাবের তরফ থেকে থানায় জানানো হয়েছে বলেও দাবি করেন তারা।
advertisement
তবে মিতার পরিবার ও আত্মীয় সকলেরই দাবি আজ বিয়ে বাড়ির প্রীতিভোজ , বুধবার মৃতের মেয়েরা আসলেই হবে মৃতদেহ দাহ। ঘটনায় ইতিমধ্যে পড়ে গিয়েছে শোরগোল, তবে প্রতিবেশীরা বিভিন্নভাবে কটুক্তি করলেও প্রকাশ্যে সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে সেই ভাবে কেউ কিছু বলেনি। আর প্রতিবেশীদের কটুক্তিতে, পরিবারের এক মহিলা সদস্যের চোখে জল।
সুকান্ত চক্রবর্তী
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Paschim Midnapore News: ফ্রিজবন্দি জেঠিমার মৃতদেহ রেখে বিয়ে করতে গেল পাত্র! 'আজব' যুক্তি পরিবারের
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ৭ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ৭ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ৭ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • মঙ্গলবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement