advertisement

Accident: মৃত্যু মহিলার, আহত ইন্সপেক্টর! আলিপুরদুয়ারে পুলিশের গাড়ি দুর্ঘটনা ঘিরে রহস্য, কেন?

Last Updated:

Accident: বৃহস্পতিবার রাতে পুলিশের গাড়িতে করে ওই মহিলা আলিপুরদুয়ারের দিকে যাচ্ছিলেন। সেখানেই দুর্ঘটনায় মৃত্যু ওই মহিলার। কিন্তু রয়েছে রহস্য। কেন?

পথে ফের দুর্ঘটনা
পথে ফের দুর্ঘটনা
আলিপুরদুয়ার: ভোর রাতে জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পুলিশের গাড়ি। মৃত এক মহিলা। মৃত মহিলার নাম পিঙ্কি রায়। তাঁর বাড়ি আলিপুরদুয়ার শহরের ২০ নম্বর ওয়ার্ডে। জখম হয়েছেন এক পুলিশ ইনসপেক্টর। তাঁর নাম সৌরভ চক্রবর্তী। তিনি আলিপুরদুয়ার পুলিশ লাইনে আর আই পদে ছিলেন। রিজার্ভড ইন্সপেক্টর অব পুলিশ।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে পুলিশের গাড়িতে করে ওই মহিলা আলিপুরদুয়ারের দিকে যাচ্ছিলেন। মেন্দাবাড়ি এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উলটে যায়। ঘটনাস্থলে ওই মহিলার মৃত্যু হয়।
গাড়ির চালকের আসনে ছিলেন পুলিশ ইন্সপেক্টর। তিনিও গুরুতর জখম হয়েছেন। তাঁর ডান চোখ গুরুতর জখম হয়েছে। ভোর রাতেই তাঁকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে এই ঘটনার পরেই ওই মহিলা কীভাবে পুলিশের গাড়িতে উঠলেন, কেন উঠলেন সেই সব নানান বিষয়ে প্রশ্ন উঠছে।
advertisement
advertisement
আরও পড়ুন: বাংলার ৪ জেলায় উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস, ২৪ ঘণ্টায় ইউ-টার্ন নেবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা! জানুন ওয়েদার আপডেট
জানা গিয়েছে, ওই মহিলার স্বামী ভারতীয় রেলের টিটি পদে কর্মরত। রাতে মহিলা বাড়ি থেকে কোথায় গিয়েছিলেন তাও জানেন না ওই মহিলার স্বামী ও ছেলে। এই ঘটনার পরে জেলা হাসপাতালে পৌঁছয় পুলিশের বিশাল বাহিনী। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
advertisement
কয়েকদিন আগে মালগাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে ফের সাবওয়ের দাবিতে সরব হন গ্রামবাসীরা। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজারের বড় সাঁকো এলাকায়। স্থানীয়দের দাবি, রেল লাইন পাড়াপারের সময় কলকাতাগামী মালগাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়। রেল পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় মালদহ মেডিক্যাল কলেজে। রেল পুলিশ জানিয়েছে, মৃতের নাম ও পরিচয় এখনও জানা যায় নি। সাবওয়ে না থাকায় রেল লাইন দিয়ে যাতায়াত করতে হয় গ্রামবাসীদের। তাতে প্রায়ই ট্রেনের ধাক্কায় মৃত্যুর ঘটনা ঘটে, দাবি গ্রামবাসীদের।
advertisement
আরও পড়ুন: হার্টের চিকিৎসায় কলকাতার হাসপাতালের বিরাট রেকর্ড! সাত ঘণ্টায় ২১ সফল অস্ত্রোপচার! অবিশ্বাস্য ঘটনাটি কোন হাসপাতালে জানেন?
সপ্তাহখানেক আগে উত্তরপাড়া স্টেশনে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় এক স্কুল শিক্ষিকার। মৃতের নাম সরবজিৎ কৌর (৩২)। সন্ধ্যায় চন্দননগর থেকে পিকনিক সেরে ফিরছিলেন তিনি। ফেরার পথেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রেল পুলিশ। তারাই দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/আলিপুরদুয়ার/
Accident: মৃত্যু মহিলার, আহত ইন্সপেক্টর! আলিপুরদুয়ারে পুলিশের গাড়ি দুর্ঘটনা ঘিরে রহস্য, কেন?
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement