advertisement

Accident: ম্যাজিস্ট্রেটের গাড়ির সজোরে ধাক্কা, রাস্তায় লুটিয়ে পড়ল যুবক! মুহূর্তে সব শেষ! ভয়াবহ দুর্ঘটনা বিষ্ণুপুরে

Last Updated:

Accident: তড়িঘড়ি স্থানীয় মানুষ তাকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

ভয়াবহ দুর্ঘটনা (প্রতীকী চিত্র)
ভয়াবহ দুর্ঘটনা (প্রতীকী চিত্র)
বিষ্ণুপুর: বিষ্ণুপুর আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম শেখ সিরাজুল বক্স, বয়স (৪৮। পেশায় সে ফল বিক্রেতা। সিরাজুল চাঁপাডাঙ্গা থেকে পিয়াসাড়া যাওয়ার পথে ২৬ নম্বর রোডের ওপর বড়পোল এলাকায় কলকাতার দিক থেকে আসা ম্যাজিস্ট্রেটের গাড়ির ধাক্কায় গুরুতর অবস্থায় রাস্তার মধ্যে লুটিয়ে পড়ে।
তড়িঘড়ি স্থানীয় মানুষ তাকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় ম্যাজিস্ট্রেটের গাড়ির চালককে আটক করেছে তারকেশ্বর থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, রেল লাইনের পাশ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল রেল পুলিশ। ঘটনাটি ঘটেছে কাকদ্বীপ স্টেশনের আছে কালনাগিনী নদীর রেল ব্রিজের কাছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালের দিকে এক ব্যক্তিকে রেল লাইনের উপরে বসতে দেখা যায়। এরপর তিনি ওখান থেকে অন্য কোথাও চলে যান। কিন্তু বেশ কিছু সময় পর তাঁকে রেললাইনের পাশে পড়ে থাকতে দেখা যায়।
advertisement
advertisement
পরে রেল পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান, এদিন চলন্ত ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। ওই ব্যক্তি বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। যদিও কীভাবে ঘটনাটি ঘটল, পুলিশ তদন্ত শুরু করেছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Accident: ম্যাজিস্ট্রেটের গাড়ির সজোরে ধাক্কা, রাস্তায় লুটিয়ে পড়ল যুবক! মুহূর্তে সব শেষ! ভয়াবহ দুর্ঘটনা বিষ্ণুপুরে
Next Article
advertisement
Mamata Banerjee: 'আমার বাড়িরও অনেকের নাম বাদ গিয়েছে!' তাঁর পরিবারেও SIR-এর কোপ, জানালেন মমতা
'আমার বাড়িরও অনেকের নাম বাদ গিয়েছে!' তাঁর পরিবারেও SIR-এর কোপ, জানালেন মমতা
  • এসআইআর-এ তাঁর বাড়ির অনেকের নামই বাদ গিয়েছে৷ শনিবার ধর্মতলার ধরনা মঞ্চ থেকে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement