Malda News: বাড়ি নয় যেন সংগ্রহশালা! দেশ-বিদেশ ঘুরে দুর্লভ অ্যান্টিক সংগ্রহে তাক লাগালেন মালদহের প্রাক্তন স্কুল শিক্ষিকা
- Reported by:Jiam Momin
- local18
- Published by:Ankita Tripathi
Last Updated:
উইন্ড মিলের মডেল, ব্রিটেনের রাজকীয় দম্পতি চার্লস ও ডায়ানার বিয়ের স্মৃতিচিহ্ন হিসেবে প্রাপ্ত চায়ের কাপ, মিশরের প্রাচীন প্যাপিরাস কাগজে তৈরি ক্যালেন্ডার, কাগজের তৈরি ছাতা। এমনই বহু দুর্লভ সামগ্রী রয়েছে তাঁর সংগ্রহে। হল্যান্ড, লন্ডন, প্যারিস, গ্রিস, ব্যাংকক, ইজিপ্ট-সহ একাধিক দেশ ঘুরে তিনি সংগ্রহ করেছেন নানা ঐতিহাসিক ও শৈল্পিক সামগ্রী।
মালদহ, জিএম মোমিন: বাড়ি বললে ভুল হবে, যেন এক জীবন্ত সংগ্রহশালা। দেশ-বিদেশ ঘুরে নামিদামি ও দুর্লভ অ্যান্টিক সামগ্রী সংগ্রহ করার নেশা আজ যেন পেশায় পরিণত হয়েছে। মালদহের ইংরেজবাজার শহরের দুর্গাবাড়ি এলাকার বাসিন্দা, প্রাক্তন স্কুল শিক্ষিকা মঞ্জু শর্মা। তাঁর সংগ্রহ দেখলে চোখ জুড়িয়ে যায় সকলের। উইন্ড মিলের মডেল, ব্রিটেনের রাজকীয় দম্পতি চার্লস ও ডায়ানার বিয়ের স্মৃতিচিহ্ন হিসেবে প্রাপ্ত চায়ের কাপ, মিশরের প্রাচীন প্যাপিরাস কাগজে তৈরি ক্যালেন্ডার, কাগজের তৈরি ছাতা।
এমনই বহু দুর্লভ সামগ্রী রয়েছে তাঁর সংগ্রহে। হল্যান্ড, লন্ডন, প্যারিস, গ্রিস, ব্যাংকক, ইজিপ্ট-সহ একাধিক দেশ ঘুরে তিনি সংগ্রহ করেছেন নানা ঐতিহাসিক ও শৈল্পিক সামগ্রী। সম্প্রতি মালদহ শহরে আয়োজিত এক প্রদর্শনী অনুষ্ঠানে শোভা পায় তার এই দেশ-বিদেশের সংগ্রহ। সেখানে দেশ-বিদেশের হস্তশিল্পীদের তৈরি বিভিন্ন সামগ্রী প্রদর্শিত হয়, যা দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করে। প্রদর্শনীতে ভিড় জমাতে দেখা যায় বহু শিল্পপ্রেমী ও সংগ্রাহককে।
advertisement
আরও পড়ুন: অবশেষে ১২ ফেব্রুয়ারি নির্বাচন বাংলাদেশে! কারা লড়ছেন, আসন সংখ্যা কত? জেনে নিন পদ্মাপারের ভোট-কাহন
advertisement
সংগ্রহকারী মঞ্জু শর্মা জানান, “চাকরি জীবন থেকেই পুরনো ও নামিদামি জিনিস সংগ্রহ করার শখ। বিভিন্ন দেশ ঘুরে বহু প্রাচীন ও দুর্লভ সামগ্রী সংগ্রহ করেছি। শুধু বিদেশ নয়, দেশেরও বহু দুষ্প্রাপ্য সামগ্রী রয়েছে। প্রাচীন যুগের কয়েন থেকে শুরু করে বর্তমান সময়ের হারিয়ে যাওয়া অনেক জিনিসই সংগ্রহে রয়েছে।”
advertisement
প্রদর্শনীতে ভিন জেলা থেকে আসা সংগ্রাহক শিবাজী ব্যানার্জি বলেন, “মঞ্জু শর্মার সংগ্রহ সত্যিই অসাধারণ। এত যত্ন ও ভালোবাসা দিয়ে সংগ্রহ করা প্রতিটি সামগ্রীর পিছনে ইতিহাস রয়েছে। এমন সংগ্রহ নতুন প্রজন্মকে ইতিহাস ও শিল্পচর্চার প্রতি আগ্রহী করে তুলবে।”
advertisement
বার্লো গার্লস হাই স্কুলের অবসরপ্রাপ্ত ক্রীড়া শিক্ষিকার পাশাপাশি একজন চিত্রশিল্পীও সংগ্রহকারী মঞ্জু শর্মা। এই প্রদর্শনীতে তাঁর সংগ্রহ শুধু প্রশংসাই কুড়োয়নি, বরং মালদহের সাংস্কৃতিক ও শিল্পচর্চার পরিসরকে আরও সমৃদ্ধ করেছে বলে অভিমত অনেকের।
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 10, 2026 5:16 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Malda News: বাড়ি নয় যেন সংগ্রহশালা! দেশ-বিদেশ ঘুরে দুর্লভ অ্যান্টিক সংগ্রহে তাক লাগালেন মালদহের প্রাক্তন স্কুল শিক্ষিকা










