advertisement

DA Hike: দারুণ খবর ! রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য 4% ডিএ বৃদ্ধির ঘোষণা অন্তর্বর্তী বাজেটে

Last Updated:

রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ৪ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হল অন্তর্বর্তী বাজেটে।

Rapid Read
রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য 4% DA বৃদ্ধির ঘোষণা
রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য 4% DA বৃদ্ধির ঘোষণা
কলকাতা: রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ৪ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হল অন্তর্বর্তী বাজেটে। বৃহস্পতিবার দুপুর ২.৩০টের সময়ে রাজ্যের অন্তর্বর্তী বাজেট পেশ করা শুরু করেন চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ৪ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হয় অন্তর্বর্তী বাজেটে। এর পাশাপাশি ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে মাসে ৫০০ টাকা করে বাড়ানো হল উপভোক্তাদের জন্য। ফেব্রুয়ারি মাস থেকেই কার্যকর হবে এই ঘোষণা।
advertisement
স্বাভাবিকভাবেই ঘোষণা শোনার পর কর্মীদের মনে প্রশ্ন জাগছে যে, কবে থেকে এই বর্ধিত বেতন বা ভাতা তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। বাজেট বক্তৃতায় স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, এই ডিএ বৃদ্ধি অবিলম্বে কার্যকর হচ্ছে না, বরং এটি আগামী অর্থবর্ষের শুরু থেকে অর্থাৎ ১ এপ্রিল থেকে কার্যকর হবে। অর্থাৎ, এপ্রিল মাসের বেতনের সঙ্গেই বর্ধিত ৪ শতাংশ ডিএ যুক্ত হয়ে কর্মীদের হাতে আসবে।
advertisement
উল্লেখ্য, সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ বুধবার স্পষ্ট করে দিয়েছে, ২৫ শতাংশ বকেয়া ডিএ এখনই মেটাতে হবে রাজ্য সরকারকে। ২০০৮ সাল থেকে যে এরিয়ার রয়েছে, সেটা যে কোনও মূল্যে মিটিয়ে দিতে হবে। অল ইন্ডিয়া প্রাইজ ইনডেক্স মেনে দিতে হবে। রাজ্যের তরফ থেকে বারবার বলা হচ্ছিল, রাজ্যের পঞ্চম বেতন কমিশন, বিশেষত ‘রিভিশন অফ্ পে অ্যান্ড অ্যালোয়েন্স রুল’ অনুসারে তারা ডিএ দিতে চায়।
advertisement
এর পাশাপাশি বারুইপুরে তৈরি হবে ‘কালচারাল সিটি’। রাজ‍্যে ছ’টি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইকোনমিক করিডোর তৈরি হবে। ক্ষুদ্র, কুটির এবং মাঝারি শিল্পের জন্য পাঁচটি নতুন ইন্ডাস্ট্রিয়াল পার্কও তৈরি হবে। আশা কর্মীদের জন্য ভাতা ১০০০ টাকা করে বৃদ্ধি করা হল।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
DA Hike: দারুণ খবর ! রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য 4% ডিএ বৃদ্ধির ঘোষণা অন্তর্বর্তী বাজেটে
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement