advertisement

এবার ভাগাড়ে বসবে সিসিটিভি, নির্দেশ নবান্নের

Last Updated:

ভাগাড়ের মরা পশুর মাংস বিক্রির মত বেআইনি কারবার বন্ধ করতে রাজ্য সরকার বদ্ধ পরিকর ৷ এবার ভাগড়ের ওপর কড়া নজরদারির নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন ৷ রাজ্যের খাবারের গুণগত মান যাচাইয়ের জন্য যে ফুড ইনস্পেক্টরেরা দায়িত্বে আছেন নিয়মিত খাবারের মান যাচাই করে রিপোর্ট পাঠাতে হবে সরকারকে ৷

#কলকাতা: ভাগাড়ের মরা পশুর মাংস বিক্রির কারবার বন্ধ করতে রাজ্য সরকার বদ্ধ পরিকর ৷ এবার ভাগাড়ের ওপর কড়া নজরদারির নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন ৷ রাজ্যের খাবারের গুণগত মান যাচাইয়ের জন্য যে ফুড ইনস্পেক্টরেরা দায়িত্বে আছেন নির্দেশ তাদেরকেও ৷ এবার থেকে নিয়মিত খাবারের মান যাচাই করে রিপোর্ট পাঠাতে হবে সরকারকে ৷
নবান্নে মুখ্য সচিবের নেতৃত্বে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় ৷ ভাগাড়ের নজরদারিতে কোনও রকমের গাফিলতি না হয় সেই কারণে কর্মী সংখ্যা বাড়িয়ে উপযুক্ত পরিকাঠামো তৈরি করতে হবে ৷ শূণ্যপদে দ্রুত লোক নিয়োগ করতে হবে ৷ ২৪ ঘণ্টা নজরদারির জন্য সিসিটিভি বসানোর নির্দেশও দেওয়া হয়েছে ৷
advertisement
advertisement
ভাগাড়ের প্রতিটি প্রান্তে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতে হবে ৷ যাঁরা দায়িত্বে থাকবেন পুলিশের সঙ্গে প্রতিনিয়তই সমন্বয় সাধন করে কাজ করতে হবে ৷ কোনও ভাবেই সরকারি কর্মীদের কাজে গাফিলতি বরদাস্ত করবেনা সরকার ৷ প্রতিটি দফতরকে একে অপরের সঙ্গে সমন্বয় সাধনের নির্দেশও দিয়েছে নবান্ন ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
এবার ভাগাড়ে বসবে সিসিটিভি, নির্দেশ নবান্নের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement