West Bardhaman News- ভবিষ্যতের দিশার খোঁজে মহকুমা শাসকের দ্বারস্থ ইউক্রেন ফেরত দুই পড়ুয়া
- Published by:Samarpita Banerjee
Last Updated:
প্রশাসনের সাহায্য চেয়েছেন দুই জমজ বোন রুমকি গাঙ্গুলী এবং চুমকি গাঙ্গুলী। তারা ইউক্রেনে গিয়েছিলেন ডাক্তারি পড়তে। কিন্তু এই মুহূর্তে যুদ্ধের জেরে নাজেহাল ইউক্রেন থেকে ফেরত আসতে বাধ্য হয়েছেন তারা
#পশ্চিম বর্ধমান- দুর্গাপুর মহকুমা শাসকের দ্বারস্থ হলেন ইউক্রেন ফেরত দুই পড়ুয়া। ভবিষ্যতে পঠন-পাঠন কিভাবে চালিয়ে যাবেন, সেই চিন্তাতেই প্রশাসনের দ্বারস্থ হয়েছেন দুই বোন। প্রশাসনের সাহায্য চেয়েছেন দুই জমজ বোন রুমকি গাঙ্গুলী এবং চুমকি গাঙ্গুলী। তারা ইউক্রেনে গিয়েছিলেন মেডিকেল পড়তে। কিন্তু এই মুহূর্তে যুদ্ধের জেরে নাজেহাল ইউক্রেন থেকে ফেরত আসতে বাধ্য হয়েছেন তারা। প্রথমত, তাদের মাথায় ছিল বাড়ি ফেরার চিন্তা। তবে বাড়ি ফিরে আসার পর থেকেই আগামী দিনে পড়াশোনা চালিয়ে নিয়ে যাওয়া নিয়ে তারা রীতিমতো চিন্তিত। কিভাবে আগামী দিন পড়াশোনা চালিয়ে যাবেন, সে বিষয়ে কোন দিশা খুঁজে পাচ্ছেন না তারা। আপাতত দুই বোন আর ইউক্রেনে ফেরত যেতে চান না।
অন্যদিকে পোল্যান্ড, হাঙ্গেরির মতো দেশে মেডিকেল পড়ার খরচ অনেক বেশি। আবার ভারতের সরকারি কলেজ গুলিতে মেডিকেলের আসন সংখ্যা কম, বেসরকারি কলেজে খরচ অনেক বেশি। তাই তাদের মাঝপথে ছেড়ে আসা মেডিকেল কোর্স কিভাবে সম্পন্ন হবে, সেই চিন্তায় ঘুম উড়েছে জমজ দুই বোনের। কিভাবে তারা পড়াশোনা চালিয়ে নিয়ে যাবেন, সে বিষয়ে কোন দিশা খুঁজে পাচ্ছেন না জমজ দুই বোন। আগামী দিনে কোর্স সম্পন্ন করতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছিলেন দুই বোন। তারা চান সরকারি তরফে তাদের কোন রকম সাহায্য করা হোক যাতে তারা তাদের অসম্পূর্ণ কোর্স সম্পন্ন করতে পারেন। উল্লেখ্য, একই সমস্যায় ভুগছেন ইউক্রেন ফেরত বহু পড়ুয়া। কিভাবে তারা কোর্স সম্পন্ন করবে, সেই বিষয়ে চিন্তা রয়েছে তাদেরও।
Location :
First Published :
Mar 11, 2022 4:42 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News- ভবিষ্যতের দিশার খোঁজে মহকুমা শাসকের দ্বারস্থ ইউক্রেন ফেরত দুই পড়ুয়া








