advertisement

West Bardhaman News- ইউক্রেন ফেরত জমজ দুই বোন আর ফিরতে চান না ওই দেশে

Last Updated:

মাঝপথে পড়া ছেড়ে আসার জন্য আক্ষেপও রয়েছে তাদের। তবে যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে ফিরে আসায় স্বস্তি পেয়েছেন তাদের মা

+
ইউক্রেন

ইউক্রেন থেকে বাড়ি ফিরে স্থানীয়দের সঙ্গে আলাপচারিতা।

#পশ্চিম বর্ধমান- অবশেষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়ি ফিরলেন দুর্গাপুরের দুই জমজ বোন রুমকি এবং ঝুমকি। বাড়ি ফিরে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন তারা। যদিও মাঝপথে পড়া ছেড়ে আসার জন্য আক্ষেপও রয়েছে তাদের। তবে যুদ্ধবিধ্বস্ত এই দেশ থেকে ফিরে আসায় স্বস্তি পেয়েছেন তাদের মা। রুমকি ঝুমকির মা জানিয়েছেন, মেয়েরা যে প্রাণে বেঁচে ফিরতে পারবে, এই আশা তিনি ছেড়ে দিয়েছিলেন। অসুস্থ হয়ে পড়েছিলেন মেয়েদের জন্য চিন্তায়। কিন্তু অবশেষে প্রশাসনের সহযোগিতায় দুজন বাড়ি ফিরেছে। তার জন্য প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
অন্যদিকে জমজ দুই বোন বলছেন, যুদ্ধ যে হতে পারে এমন কোনো আঁচ তারা করতে পারেন নি। রাতে ঘুমাতে গিয়ে তারা যুদ্ধ পরিস্থিতির সম্মুখীন হন। তারপর থেকেই শুরু হয় দেশে ফেরার প্রস্তুতি। কিন্তু রাশিয়ার হানায় জর্জরিত ইউক্রেন থেকে বাড়ি ফেরা কঠিন হয়ে পড়ছিল। পাশাপাশি মাঝপথে পড়া ছেড়ে আসার জন্য আক্ষেপ প্রকাশ করছেন তারা। তবে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আর ফিরে যাওয়ার ইচ্ছা নেই দুই বোনের। তাই জমজ দুই বোন অনুরোধ করেছেন, যদি ভারত সরকার ইউক্রেন ফেরত পড়ুয়াদের ক্ষেত্রে কোন সুযোগ সুবিধা দেয়, তাহলে পড়ুয়াদের জন্য খুব সুবিধাজনক হবে বলে জানিয়েছেন তারা। দুই বোন বলছেন ইউক্রেনে মেডিকেল পড়ার খরচ কম হওয়ার জন্য বহু ভারতীয় পড়ুয়া সেখানে যান। কিন্তু এই মুহুর্তের পরিস্থিতির জন্য সমস্ত পড়ুয়ারা বাড়ি ফিরে এসেছেন। ফলে বহু ছাত্র ছাত্রীকে মাঝপথে পড়া ছাড়তে হয়েছে। তাই ভারত সরকারের কাছে তারা অনুরোধ করেছেন, যাতে তাদের এ দেশে কোনো সুযোগ দেওয়া হয়।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News- ইউক্রেন ফেরত জমজ দুই বোন আর ফিরতে চান না ওই দেশে
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement