advertisement

West Bardhaman News- যাচ্ছিলেন স্কুল, রাস্তায় তাড়া করল মৌমাছির দল; হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষক

Last Updated:

প্রতিদিনের মতোই স্কুল যাচ্ছিলেন তিনি। হঠাৎ বিপত্তি। বিপদের মতো ধেয়ে এল একদল মৌমাছি। হঠাৎ করেই মাঝরাস্তায় মৌমাছির আক্রমণের শিকার হন দুজন শিক্ষক

+
দুর্গাপুর

দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন এক শিক্ষক।

#পশ্চিম বর্ধমান- মৌমাছির কামড় খেয়ে হাসপাতালে চিকিৎসাধীন দুই শিক্ষক। প্রতিদিনের মতোই স্কুল যাচ্ছিলেন তিনি। হঠাৎ বিপত্তি। বিপদের মতো ধেয়ে এল একদল মৌমাছি। হঠাৎ করেই মাঝরাস্তায় মৌমাছির আক্রমণের শিকার হন দুজন শিক্ষক।একদল মৌমাছির কাছে আক্রান্ত হয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দুজনেই। দুর্গাপুরের এমএএমসি'র এলাকায় এই ঘটনা হয়েছে।
মৌমাছির কামড়ে গুরুতর আক্রান্ত হয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। দুর্গাপুরের ডিভিসি মোড় সংলগ্ন এলকার MAMC টাউনশীপের রাস্তায় মৌমাছির আক্রমণের শিকার হন তারা। মৌমাছির কামড়ে গুরুতর আক্রান্ত বর্ধমানের বাসিন্দা শিক্ষক সৈয়দ মুস্তাফিজুর মোল্লা জানিয়েছেন, প্রতিদিনের মতো তিনি বর্ধমান থেকে ট্রেনে চেপে দুর্গাপুর স্টেশনে নামেন। সেখানে অপর এক শিক্ষকের সঙ্গে তিনি মোটর সাইকেলে চেপে দুর্গাপুরের বরগড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিলেন। স্কুল যাওয়ার পথে মৌমাছির আক্রমণের শিকার হন তারা। দুর্গাপুরের এম এ এম সি এলাকায় একটি রাস্তা দিয়ে যাওয়ার সময় আচমকা মৌমাছি তার উপর আক্রমণ করে।
advertisement
মোটর সাইকেলে বসে থাকা অপর এক শিক্ষক হেলমেট পড়ে থাকায় তিনি কোনো মতে রেহাই পান। মৌমাছির কামড়ে গুরুতর আক্রান্ত হন বর্ধমানের ওই শিক্ষক। তাকে দ্রুত দুর্গাপুরের মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। দিনে দুপুরে ব্যস্ত রাস্তায় মৌমাছির আক্রমণে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এই ঘটনার জেরে স্থানীয় বাসিন্দারা ওই রাস্তা দিয়ে চলাফেরা করতে ভয় পাচ্ছেন। কারণ মৌমাছির আক্রমণের শিকার হলে রীতিমতো দুর্ভোগ পোহাতে হবে আক্রান্তদের। তাই বন দফতরের কাছে দ্রুত পদক্ষেপ করার অনুরোধ জানাচ্ছেন তারা।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News- যাচ্ছিলেন স্কুল, রাস্তায় তাড়া করল মৌমাছির দল; হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষক
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement