advertisement

Paschim Bardhaman: যুদ্ধকালীন তৎপরতায় এক ঘণ্টার মধ্যে চুরি যাওয়া গাড়ি উদ্ধার করল পুলিশ

Last Updated:
+
title=

দুর্গাপুর: একটি স্করপিও গাড়ি চুরির ঘটনায় শেখ আফরোজ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করল কাঁকসা থানার পুলিশ। উদ্ধার হয় চুরি যাওয়া স্করপিও গাড়িটি। যুদ্ধকালীন তৎপরতায় এক ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া গাড়িটি। এই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে তোলা হয়েছে। চুরি যাওয়া মাত্রই গাড়ির মালিক পুলিশের কাছে অভিযোগ জানান। তার পরেই উদ্ধার অভিযানে নামে পুলিশ। ঘণ্টাখানেকের মধ্যে বুদবুদ থানার পুলিশ পয়েন্ট থেকে উদ্ধার করেছে গাড়িটি। চুরির ঘটনায় ধৃত শেখ আফরোজকে শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করেছে কাঁকসা থানার পুলিশ। ধৃত শেখ আফরোজ দুর্গাপুর আমড়াই গ্রামের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। গাড়ির মালিক সঞ্জীব বিশ্বাস জানিয়েছেন, তিনি একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে কাঁকসার আড়া শিবতলায় তার গাড়িটি দাঁড় করিয়ে রাখেন। গতকাল প্রায় রাত ২.৪৫ নাগাদ তিনি লক্ষ করেন তার গাড়িটি যথাস্থানে নেই। অনেক খোঁজ করে তার গাড়ির সন্ধান না পেয়ে মুচিপাড়া শিবপুর রোডে কর্তব্যরত কাঁকসা থানার তহলদারী পুলিশ ভ্যানে থাকা পুলিশ কর্মীদের বিষয়টি জানান তিনি। তারপর দ্রুত কাঁকসা থানার পুলিশ আশেপাশের সমস্ত থানায় খবর দেয়। কয়েক ঘন্টার মধ্যে বুদবুদে নাকা চেকিংয়ে ধরা পড়ে চুরি হওয়া গাড়ি। গ্রেফতার হয় গাড়ির চালকের আসনে থাকে শেখ আফরোজকে। চুরি হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই নিজের গাড়ি ফেরত পেয়ে কাঁকসা থানার পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন সঞ্জীব বাবু। পাশাপাশি ভিন্ন একটি ঘটনার সাথে যুক্ত আরও ৩ জনকে এদিন মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman: যুদ্ধকালীন তৎপরতায় এক ঘণ্টার মধ্যে চুরি যাওয়া গাড়ি উদ্ধার করল পুলিশ
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement