advertisement

West Bardhaman News- গরমের শুরুতেই কলে আসছে না জল; উখরায় বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের

Last Updated:

জল চেয়ে অবরোধ করা হয় উখরা-মাধাইগঞ্জ রোডের নতুন হাটতলায়

+
উখরা

উখরা মাধাইগঞ্জ রোডে বিক্ষোভ স্থানীয় মহিলাদের।

#পশ্চিম বর্ধমান- অন্ডালের উখরায় পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। জল চেয়ে অবরোধ করা হয় উখরা-মাধাইগঞ্জ রোডের নতুন হাটতলায়। বেশ কিছুক্ষণ স্থানীয়দের এই বিক্ষোভ প্রদর্শন চলে। যদিও খানিক পরে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। তারপর পুলিশের হস্তক্ষেপে উঠে যায় অবরোধ।
এদিন দুপুর দু'টো থেকে সাড়ে তিনটে পর্যন্ত উখড়া-মাধাইগঞ্জ রোডের হাটতলায় তিনটি পাড়ার মহিলারা একত্রিত হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। বিক্ষোভে উপস্থিত ছিলেন উখড়া গ্রামের হুজুক পাড়া, বিশালক্ষী তলা ও রুইদাস পাড়ার মহিলারা। পানীয় জলের দাবিতে অবরোধ বলে জানান বিক্ষোভকারীরা। তারা বলেন, দিন দশেক ধরে ঘরে ও পাড়ার কলগুলিতে জল আসছে না। সপ্তাহখানেক আগে জলের দাবিতে একই জায়গায় অবরোধ করা হয়েছিল। সেদিন প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল তিনদিন পরে এলাকায় জলের সমস্যা মিটে যাবে। প্রত্যেকটি বাড়ি এবং পাড়ার কলগুলিতে সময়মতো জল পাওয়া যাবে। জল পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু এখনও তা হয়নি বলে অভিযোগ তুলেছেন বিক্ষোভকারী মহিলারা।
advertisement
অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন উখরা ফাঁড়ির আইসি নাসরিন সুলতানা ও অন্যান্য পুলিশ আধিকারিকরা। তখন অবরোধকারীরা দাবি জানান, ঘটনাস্থলে বিডিওকে আসতে হবে। তিনি এসে আশ্বাস দিলে তবেই তোলা হবে অবরোধ। যদিও পুলিশ আধিকারিক নাসরিন সুলতানা অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। প্রায় সাড়ে তিনটে নাগাদ এই অবরোধ উঠে যায়। এই অবরোধের জেরে বেশ কিছুক্ষণ রাস্তায় ব্যাহত হয় যান চলাচল।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News- গরমের শুরুতেই কলে আসছে না জল; উখরায় বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement