advertisement

Paschim Bardhaman: রোমানিয়া বর্ডার হয়ে বাড়ি ফেরার পথে পানাগড়ের জ্যোতি

Last Updated:

সোশ্যাল মিডিয়ায় পোস্ট এর মাধ্যমে জানা গিয়েছে, ইউক্রেন বর্ডার ক্রস করে তারা রোমানিয়ার দিকে পাড়ি দিয়েছে। খুব শীঘ্রই বাড়ি ফিরবেন বলে আশা প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নেহা খান।

+
পানাগড়ের

পানাগড়ের বাসিন্দা জ্যোতি সিং এর বাড়ি।

পশ্চিম বর্ধমানঃ ইউক্রেনে যুদ্ধ শুরু হয়ে যাওয়ায় বহু ভারতীয় পড়ুয়া আটকে পড়ে ইউক্রেনে।আর যার জেরে চিন্তায় পড়েছে পড়ুয়াদের পরিবারের সদস্যরা। ভারতবর্ষের অন্যান্য জায়গার মতোই চিন্তায় রয়েছেন পানাগড়ের এক ডাক্তারি পড়ুয়ার পরিবার। জ্যোতি সিং নামের ওই পড়ুয়া গত ২০২১ সালে ইউক্রেনে যায় ডাক্তারি পড়তে। এই কঠিন পরিস্থিতির মধ্যে নিজের মেয়ের সঙ্গে কথা বলেন পানাগর এর বাসিন্দা জ্যোতি সিং এর বাবা অশোক সিং। এদিন মেয়ের সাথে কথা বলে কিছুটা হলেও মানসিক শান্তি ফিরে পেয়েছেন তিনি। জ্যোতি সিং তার বাবাকে জানিয়েছে, তাদেরকে একটি বাসে করে ইতিমধ্যে রোমানিয়া বর্ডারের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। জ্যোতি সিং তার বাবাকে জানিয়েছে শুধু ভারতীয় নয় বিভিন্ন দেশের ছাত্র-ছাত্রীরা ইউক্রেনে আটকে রয়েছে। এবং সেখান থেকে তাদেরকে নিরাপদ জায়গায় পাঠানোর ব্যবস্থা শুরু হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েকদিনের ভিতরে সে ভারতে এসে পৌছবে। জ্যোতি সিং এর কথায় কিছুটা হলেও মানসিক শান্তি পেয়েছেন তার বাবা ও তার পরিবার। তবে ভারত সরকারের কাছে তিনি আবেদন করেছেন যাতে তার মেয়ে এবং অন্যান্য ভারতীয় পড়ুয়ারা যাতে নিরাপদে দেশে ফিরতে পারে। তবে আগামী দিনে ইউক্রেনে যুদ্ধ বন্ধ হয়ে গেলেও তিনি মেয়েকে পুনরায় সেই দেশে পড়ানোর জন্য পাঠাবেন না বলে মনস্থির করেছেন এমনটাই জানালেন জ্যোতি সিং এর বাবা অশোক সিং।অন্যদিকে দুর্গাপুরের বাসিন্দা ডাক্তারি পড়ুয়া নেহা খান বাড়ি ফিরছেন বলে খবর। সোশ্যাল মিডিয়ায় পোস্ট এর মাধ্যমে জানা গিয়েছে, ইউক্রেন বর্ডার ক্রস করে তারা রোমানিয়ার দিকে পাড়ি দিয়েছে। খুব শীঘ্রই বাড়ি ফিরবেন বলে আশা প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নেহা খান। সুস্থভাবে বাড়ি ফিরতে সকলের আশীর্বাদ প্রার্থনা করেছেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman: রোমানিয়া বর্ডার হয়ে বাড়ি ফেরার পথে পানাগড়ের জ্যোতি
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement