advertisement

Paschim Bardhaman: আবার শুরু হচ্ছে পানাগড় দানবাবার ওরস উৎসব

Last Updated:

আগামী ৯ই মার্চ থেকে শুরু হতে চলেছে কাঁকসার দানবাবা প্রাঙ্গনে সৈয়দ পাহাড়ি শাহ এর ঔরস উৎসব। ইতিমধ্যেই শুরু হয়েছে মেলার প্রস্তুতি। মেলা কমিটির সদস্যরা জানিয়েছেন, প্রায় ৭০ বছর ধরে মেলার আয়োজন করা হয়। 

+
পানাগড়ে

পানাগড়ে পাহাড়ি দানবাবার মসজিদ

কাঁকসা: আগামী ৯ই মার্চ থেকে শুরু হতে চলেছে কাঁকসার দানবাবা প্রাঙ্গনে সৈয়দ পাহাড়ি শাহ এর ঔরস উৎসব। ইতিমধ্যেই শুরু হয়েছে মেলার প্রস্তুতি। মেলা কমিটির সদস্যরা জানিয়েছেন, প্রায় ৭০ বছর ধরে মেলার আয়োজন করা হয়। মহা ধুমধামে মেলার আয়োজন করা হলেও করোনার জন্য গত দু বছর ধরে মেলা বন্ধ রয়েছে। তাই এই বছর মহা ধুমধামে ঔরস উৎসব পালনের পাশাপাশি মেলাও বসানো হয়েছে। মেলার আয়োজন নিয়ে এদিন কাঁকসা থানায় সমস্ত দফতররের সাথে বৈঠক করেছেন কাঁকসা থানার ভারপ্রাপ্ত আইসি সুব্রত ঘোষ। বৈঠকের পাশাপাশি জোর কদমে চলছে মেলার প্রস্তুতির কাজ। প্রশাসনের বিধিনিষেধ মেনেই মেলা বসছে। বিধিনিষেধ মেনেই দর্শনার্থীদের মেলায় প্রবেশ করানো হবে। মেলা কমিটির সদস্যরা ছাড়াও কাঁকসা থানার বিশাল পুলিশবাহিনী মোতায়েন থাকবে মেলা চত্বর জুড়। নিরাপত্তা বিশেষভাবে নজর দিয়েছে কাঁকসা থানা পুলিশের টহলদারি পাশাপাশি গোটা মেলা জুড়ে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকবে বলে জানিয়েছেন মেলা কমিটির সদস্যরা।কাঁকসা ব্লকের অন্যতম তৃণমূল নেতা তথা বিশিষ্ট সমাজসেবী পল্লব ব্যানার্জি জানিয়েছেন, সমস্ত দফতরের পাশাপাশি রাজনৈতিক নেতাদেরও বৈঠকে ডাকা হয়েছিল। এবং বৈঠকে স্থির হয় করোনা অবহে কিভাবে মেলা হবে। মেলার মধ্যে বিশৃঙ্খলা যাতে না হয়, তার জন্য সতর্ক থাকা হবে। মেলা চত্বরে কিভাবে নজরদারি রাখা হবে, এই বিষয়ে আলোচনা হয়েছে। এই মেলায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় করেন মেলা দেখতে ও দান বাবার প্রাঙ্গনে পুজো দিতে। তবে আপাতত একটি বৈঠক হয়েছে। আগামী দিনে আবারও একটি বৈঠক হওয়ার কথা আছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman: আবার শুরু হচ্ছে পানাগড় দানবাবার ওরস উৎসব
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement