Paschim Bardhaman: দীর্ঘদিনের বেহাল রাস্তা, অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
দুর্গাপুর পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ডের বনফুল সরণি। শহরের একটি গুরুত্বপূর্ণ রাস্তা। রাস্তায় সারাদিনই মানুষের যাতায়াত লেগে থাকে। পাশাপাশি থাকে ভারী ভারী যান চলাচলের ভিড়।
দুর্গাপুর: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে রাস্তা। বারবার প্রশাসনের কাছে আবেদন জানিয়ে কোনো সুরাহা মিলেনি। তাই বাধ্য হয়ে পদক্ষেপ করতে বাধ্য হয়েছেন স্থানীয় মানুষজন। কার্যত বিক্ষোভ দেখিয়ে রাস্তা অবরোধ করে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মানুষজন। দুর্গাপুর পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ডের বনফুল সরণি। শহরের একটি গুরুত্বপূর্ণ রাস্তা। রাস্তায় সারাদিনই মানুষের যাতায়াত লেগে থাকে। পাশাপাশি থাকে ভারী ভারী যান চলাচলের ভিড়। অন্যদিকে স্থানীয় মানুষদের যাতায়াতের জন্য অন্যতম প্রধান রাস্তা বনফুল সরণি। কিন্তু রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয়দের দাবি, রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে পাঁচ বছরেরও বেশি সময় ধরে। যা নিয়ে বারবার প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে। কারণ এই বেহাল রাস্তার জেরে বারবার ছোট-বড় নানা দুর্ঘটনা লেগেই রয়েছে বনফুল সরণিতে। এই মুহূর্তে স্কুল শুরু হয়ে গিয়েছে। ছোট বাচ্চাদের ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে। ফলে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। এ নিয়ে বারবার প্রশাসনের কাছে রাস্তা সারাইয়ের জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত রাস্তা সারাইয়ের কাজ শুরু হয়নি। তাই বাধ্য হয়ে বিক্ষোভ করে রাস্তা অবরোধ করেছেন স্থানীয় মানুষজন। তাদের দাবি, যতক্ষণ পর্যন্ত না রাস্তা সারাইয়ের কাজ শুরু হবে, ততক্ষণ এই অবরোধ চলবে। পাশাপাশি স্থানীয়রা বিক্ষোভ চালানোর সময় ওই রাস্তার ওপর অবস্থিত দুর্গাপুর পুরসভার একটি টোল ট্যাক্স এর অফিস বন্ধ করে দেয়। যদিও ঘটনার খবর পেয়ে হাজির হয় দুর্গাপুর কোকওভেন থানার পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করে। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর আশ্বাস দিয়েছেন, ইতিমধ্যেই রাস্তার কাজ নিয়ে দুর্গাপুরের মেয়র অনিতা মুখার্জি আলোচনা করেছেন। খুব শীঘ্রই এই রাস্তা সারাইয়ের কাজ শুরু হবে। প্রশাসনের পক্ষ থেকে রাস্তা মেরামতির জন্য বিশেষ নজর দেওয়া হয়েছে।
Location :
First Published :
Mar 10, 2022 10:47 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman: দীর্ঘদিনের বেহাল রাস্তা, অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের








