Paschim Bardhaman: বারবার দুর্ঘটনা, প্রতিকার চেয়ে পথ অবরোধ
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
গত কয়েক দিনে পরপর বেশ কয়েকটি দুর্ঘটনা হয়েছে ডিভিসি মোড় সংলগ্ন এলাকায়। এই ব্যস্ত রাস্তায় বারবার দুর্ঘটনার শিকার হচ্ছেন মানুষজন। জাতীয় সড়ক সম্প্রসারণের পর ডিভিসি মোড়ের ওই এলাকার মানচিত্র কিছুটা জটিল হয়েছে।
দুর্গাপুর: গত কয়েকদিনে পরপর দুর্ঘটনার শিকার হয়েছেন গাড়ি চালকরা। বারবার দুর্ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় মানুষজন। তাই প্রতিকার চেয়ে পথ অবরোধ দুর্গাপুরে। দু নম্বর জাতীয় সড়ক সংলগ্ন ডিভিসি মোড়ের পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, গত কয়েক দিনে পরপর বেশ কয়েকটি দুর্ঘটনা হয়েছে ডিভিসি মোড় সংলগ্ন এলাকায়। এই ব্যস্ত রাস্তায় বারবার দুর্ঘটনার শিকার হচ্ছেন মানুষজন। জাতীয় সড়ক সম্প্রসারণের পর ডিভিসি মোড়ের ওই এলাকার মানচিত্র কিছুটা জটিল হয়েছে। ওই রাস্তায় গাড়ির চাপ এমনি সব সময় থাকে।ওই রাস্তায় বারবার হচ্ছে দুর্ঘটনা। দুর্ঘটনার মুখে পড়তে হচ্ছে গাড়িচালকদের। তাই স্থানীয় বাসিন্দারা, ডিভিসি মোড় কালী মন্দির সংলগ্ন এলাকায় পথ অবরোধ করেন। উল্লেখ্য দু নম্বর জাতীয় সড়ক থেকে দুর্গাপুর স্টেশন রোড এলাকায় অবস্থিত এই রাস্তাটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই রাস্তা ধরেই দুর্গাপুর ব্যারেজ পৌঁছে যাওয়া যায় বাঁকুড়া জেলাতে। দুই জেলার যোগাযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ রাস্তায় সবসময়ই থাকে যানবাহনের ভীড়। ফলে এই ব্যস্ত রাস্তায় দুর্ঘটনার জেরে বাড়ছে প্রাণহানির আশঙ্কা। সব সময় যানবাহনের ভীড় শাখায় দুর্ঘটনার ফলে প্রাণহানির আশঙ্কা অনেকটাই বাড়ছে। এই রাস্তায় সকাল থেকে রাত পর্যন্ত যেমনভাবে বাইক, বাস, গাড়ির ভিড় থাকে, তেমনভাবেই ট্রাক-লরি চলাচলেরও ভিড় থাকে। ফলে দুর্ঘটনার সময় যেকোনো মানুষের জীবনহানি হতে পারে। তাছাড়া ওই এলাকায় প্রায় দুর্ঘটনা হচ্ছে বলে দাবি জানিয়েছেন স্থানীয়রা। উল্লেখ্য, এই বিষয়ে আগে প্রশাসনের কাছে পদক্ষেপ দাবি করেছিলেন স্থানীয়রা। তাদের দাবি ছিল ওই এলাকায় একটি সেতু তৈরি করে দেওয়া হোক দুর্ঘটনা রোধ করার জন্য। অথবা জাতীয় সড়কে যে ব্যারিকেড করা হয়েছে, সেই ব্যারিকেড খুলে দিলেও অনেক কমবে দুর্ঘটনার আশঙ্কা। তবে এমন কিছু প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ করা হয়নি। তারপরেই দুর্ঘটনা রোধে পদক্ষেপ চেয়ে স্থানীয় মানুষজন পথ অবরোধ করেছেন। যদিও খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। স্থানীয়দের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেওয়া হয়।
Location :
First Published :
Mar 05, 2022 4:16 PM IST








