West Bardhaman News- সরকারি সুবিধা সব শ্রেণির মানুষের হাতে তুলে দিতে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন
- Published by:Samarpita Banerjee
Last Updated:
সোলার প্লান্ট বসানো হয়েছে পঞ্চায়েত অফিসের ছাদে। সরকারি উদ্যোগে এই সোলার প্লান্ট বসাতে খরচ হয়েছে সাত লক্ষ টাকা
#পশ্চিম বর্ধমান- প্রতাপপুরে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। দুর্গাপুর-ফরিদপুর ব্লকের প্রতাপপুর পঞ্চায়েত এলাকায় একগুচ্ছ সরকারি এই প্রকল্পগুলির উদ্বোধন করা হল। ফিতে কেটে সেগুলির উদ্বোধন করেছেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। এছাড়াও একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মধ্যক্ষ সুজিত মুখোপাধ্যায়, প্রতাপপুর পঞ্চায়েতের প্রধান রাজেশ কিস্কু, উপপ্রধান সঞ্জয় মুখোপাধ্যায় সহ অন্যরা। এদিন সোলার প্লান্ট, চুল্লি সহ মহাশ্মশান ঘাট, মহিলা ও শিশুদের জন্য বিশেষ কক্ষ, অ্যাম্বুলেন্স রাখার জন্য গ্যারেজ ও স্বনির্ভর গোষ্ঠীর একটি কার্যালয় এদিন উদ্বোধন করা হয়েছে।
এই বিষয়ে পঞ্চায়েতের উপপ্রধান সঞ্জয় মুখোপাধ্যায় জানিয়েছেন, বিদ্যুৎ বিলের জন্য এতদিন পঞ্চায়েতের মোটা টাকা খরচ হত। সেই খরচ বাঁচাতে সোলার প্লান্ট বসানো হয়েছে। এই সোলার প্লান্ট বসানো হয়েছে পঞ্চায়েত অফিসের ছাদে। সরকারি উদ্যোগে এই সোলার প্লান্ট বসাতে খরচ হয়েছে সাত লক্ষ টাকা। তাছাড়াও বড়গড়িয়া এলাকায় সরকারি উদ্যোগে প্রায় ১৫ লক্ষ টাকা খরচ করে তৈরি করা হয়েছে চুল্লি সহ মহাশ্মশান। পাশাপশি প্রায় দু'লক্ষ টাকা খরচ করে তৈরি করা হয়েছে মহিলা ও শিশুদের জন্য একটি বিশেষ কক্ষ। সব প্রকল্পগুলির নির্মাণ প্রকল্পের শেষে এদিন উদ্বোধন করা হয়েছে, উদ্বোধন করেছেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। উদ্বোধন শেষে বিধায়ক নরেন্দ্রনাথ বাবু জানিয়েছেন, রাজ্যজুড়ে উন্নয়নের কাজ চলছে। প্রতাপপুরেও উন্নয়নের অনেক কাজ হয়েছে। এই কাজগুলি তার সঙ্গে নতুন সংযোজন হল। আগামী দিনেও মানুষের চাহিদা মতো এই এলাকায় উন্নয়নের কাজ হবে বলে জানিয়েছেন তিনি।
Location :
First Published :
Mar 04, 2022 1:56 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News- সরকারি সুবিধা সব শ্রেণির মানুষের হাতে তুলে দিতে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন








