Paschim Bardhaman: তেল ভর্তি গাড়ি অপহরণ করে বিক্রি বিভিন্ন ব্যবসায়ীদের
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
তমলুক থানার পুলিশ ওই ঘটনায় তিন জন আসামিকে গ্রেপ্তার করে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সেই লরি থেকে চুরি হয়ে যাওয়া রিফাইন তেল উদ্ধার হল অন্ডাল থানার উখরা থেকে। ঘটনাকে ঘিরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।
অন্ডাল: মেদিনীপুরের তমলুক থেকে হাইজ্যাক হওয়া রিফাইন তেল উদ্ধার হল অন্ডালের উখরায়। চলতি মাসের ১ তারিখে হলদিয়া থেকে রিফাইন তেল ভর্তি একটি লরি তমলুকের কাছে এসে হাইজ্যাক হয়। ঘটনার অভিযোগ দায়ের হয় তমলুক থানায়। অভিযোগের ভিত্তিতে তমলুক থানার পুলিশ ওই ঘটনায় তিন জন আসামিকে গ্রেপ্তার করে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সেই লরি থেকে চুরি হয়ে যাওয়া রিফাইন তেল উদ্ধার হল অন্ডাল থানার উখরা থেকে। ঘটনাকে ঘিরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি মেদিনীপুরের তমলুক থানা এলাকা থেকে একটি নামি সংস্থার পাম তেল বোঝাই লরি হাইজ্যাক করে দুষ্কৃতীরা। চলতি মাসের এক তারিখ সংস্থার পক্ষ থেকে তমলুক থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে তিন জনকে গ্রেফতার করেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, হাইজ্যাক করে লুট করা তেল ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বিক্রি করে দেওয়া হয়েছে। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উখরার শ্রীকৃষ্ণ পল্লী এলাকায় পুলিশ অভিযান চালায় স্থানীয় ব্যবসায়ী সুনীল বর্ণওয়ালের বাড়িতে। অভিযানে উপস্থিত ছিলেন তমলুক থানার এসআই কাজল দত্ত ও উখরা ফাঁড়ির পুলিশ। সুনীল বাবুর বাড়ি সংলগ্ন গোডাউন থেকে চুরি যাওয়া ১৫১ টিন তেল উদ্ধার হয়েছে। জানা গিয়েছে প্রতিটি টিনে রয়েছে ১৫ কেজি করে রিফাইন তেল। এ ব্যাপারে সুনীল বর্ণওয়াল দাবি করেছেন, তিনি এই তেল কিনেছেন রানীগঞ্জ থানা রোডের ব্যবসায়ী সঞ্জয় কেজরিওয়ালের কাছ থেকে। যদিও গোডাউন থেকে উদ্ধার হওয়া তেলের বৈধ কোন কাগজ তিনি এদিন দেখাতে পারেননি। এরপরেই উদ্ধার হওয়া তেল বাজেয়াপ্ত করেছে পুলিশ। ব্যবসায়ীর গোডাউন থেকে বিপুল পরিমাণ চুরির তেল উদ্ধার হওয়ার ঘটনায় এলাকায়ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
Location :
First Published :
Mar 14, 2022 11:55 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman: তেল ভর্তি গাড়ি অপহরণ করে বিক্রি বিভিন্ন ব্যবসায়ীদের








