advertisement

West Bardhaman News- ভর্তি নিতে চাইছেন না প্রধান শিক্ষক, অভিযোগ তুলে ধর্নায় বসেছেন অভিভাবকরা

Last Updated:

প্রধান শিক্ষকের নির্দেশ আছে, যে সকল পড়ুয়াদের আবেদন পত্র এবং সমস্ত নথিপত্র ঠিকঠাক রয়েছে তাদের ভর্তি নেওয়া হবে। এরকম ২৪ জনকে ভর্তি নেওয়ার কথা জানিয়ে গিয়েছেন প্রধান শিক্ষক

+
উখড়া

উখড়া হিন্দি হাই স্কুলের সামনে ধর্নায় পড়ুয়ারা।

#পশ্চিম বর্ধমান- প্রধান শিক্ষকের বিরুদ্ধে পড়ুয়াদের ভর্তি না নেওয়ার অভিযোগে ধরনায় বসেছেন অভিভাবকরা। উখড়া আদর্শ হিন্দি হাই স্কুলের প্রধান শিক্ষক প্রবীর কুমার সিং ও পরিচালন সমিতির সভাপতি সুলতান সালাউদ্দিন এর মধ্যে পড়ুয়া ভর্তি সংক্রান্ত বিষয় নিয়ে তৈরি হয়েছে দ্বন্দ্ব। সূত্রের খবর, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন বিষয়টি নিয়ে সম্প্রতি প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছিলেন জেলা স্কুল পরিদর্শকের কাছে। অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট দফতরের দু'জন প্রতিনিধি স্কুলে আসেন অভিযোগের তদন্ত করতে। জানা গিয়েছে, জেলা বিদ্যালয় পরিদর্শকের ডিআই অফিস থেকে স্কুল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে ছাত্র ছাত্রীদের ভর্তি করার কথা বলা হয়। ১৭ ফেব্রুয়ারি থেকে ২৬ তারিখের মধ্যে সমস্ত ছাত্র ছাত্রীদের ভর্তি নিতে হবে। কিন্তু মাস পেরিয়ে গেলেও ভর্তি হতে পারছে না পড়ুয়ারা। সেই কারণে এই স্কুল পরিচালনা সমিতির সভাপতি সুলতান সালাউদ্দিন ও প্রায় একশ অভিভাবক ভর্তির দাবিতে স্কুলের সামনেই ধরনায় বসেছিলেন।
যদিও ব্যক্তিগত কারণে ছুটি নিয়ে স্কুলে আসেন নি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক। তার বদলে অন্য এক শিক্ষককে দায়িত্ব দিয়ে গিয়েছেন তিনি। দায়িত্বে থাকা শিক্ষক দীপক কুমার শর্মা জানিয়েছেন, স্কুল পরিচালন সমিতির সভাপতি সুলতান সালাউদ্দিন বাবু পরিচালন সমিতির সঙ্গে কোনও বৈঠক না করেই অভিযোগ করেছেন। দীপক বাবু আরও জানিয়েছেন, প্রধান শিক্ষকের নির্দেশ আছে, যে সকল পড়ুয়াদের আবেদন পত্র এবং সমস্ত নথিপত্র ঠিকঠাক রয়েছে তাদের ভর্তি নেওয়া হবে। এরকম ২৪ জনকে ভর্তি নেওয়ার কথা জানিয়ে গিয়েছেন প্রধান শিক্ষক। কিন্তু বাইরে প্রায় একশ জন ভর্তির জন্য অপেক্ষা করছিলেন। তাহলে ভর্তি প্রক্রিয়া কিভাবে সম্ভব, এই প্রশ্নও তোলেন তিনি। তিনি এও বলেন যে, তাদের স্কুলে নিয়ম অনুযায়ী ছাত্রর মাথা পিছু যে শিক্ষক প্রয়োজন সেটাও নেই। তাই বেশি সংখ্যক পড়ুয়া ভর্তি হলে পঠন-পাঠন চালিয়ে নিয়ে যাওয়া সমস্যা হবে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News- ভর্তি নিতে চাইছেন না প্রধান শিক্ষক, অভিযোগ তুলে ধর্নায় বসেছেন অভিভাবকরা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement