West Bardhaman News- দুর্গাপুর ইস্পাত কারখানা দুর্ঘটনায় মৃত্যু এক শ্রমিকের, অসুস্থ অনেকে
- Published by:Samarpita Banerjee
Last Updated:
কারখানার বেসিক অক্সিজেন ফার্নেস থেকে বিষাক্ত গ্যাস লিক করে এই দুর্ঘটনা হয়েছে বলে খবর
#পশ্চিম বর্ধমান- দুর্গাপুর ইস্পাত হাসপাতালে বড়োসড়ো গ্যাস দুর্ঘটনা। বিষাক্ত গ্যাস লিক করে গুরুতর অসুস্থ বেশ কয়েকজন ঠিকা শ্রমিক। সকলেই গুরুতর অসুস্থ অবস্থায় দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। সূত্রের খবর, গ্যাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ঠিকা শ্রমিকের। তাকে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। গ্যাস দুর্ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন মোট সাত জন ঠিকা শ্রমিক। তাদের চিকিৎসার জন্য দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে সূত্রের খবর। সূত্র মারফত জানা গিয়েছে, বেলা সাড়ে ১১ টার দিকে গিয়ে ইস্পাত কারখানা চত্বরে এই দুর্ঘটনা হয়। কারখানার বেসিক অক্সিজেন ফার্নেস থেকে বিষাক্ত গ্যাস লিক করে এই দুর্ঘটনা হয়েছে বলে খবর। যদিও দুর্গাপুর স্টিল প্লান্ট এই বিষয়ে এখনও সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেনি। কিন্তু এই ঘটনার জেরে কারখানার শ্রমিকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। এই ঘটনার জন্য কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন ঠিকা শ্রমিকরা।
যদিও দুর্ঘটনায় যে শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, তার পরিচয় সঠিকভাবে জানা যায়নি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুর্গাপুর ইস্পাত কারখানার গ্যাস দুর্ঘটনায় প্রথমে অসুস্থ চারজনকে উদ্ধার করা হয়। কারখানা চত্বরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর ইস্পাত হাসপাতালে। সেখানে এক শ্রমিককে মৃত ঘোষণা করা হয়। বাকি তিন অসুস্থ ঠিকা শ্রমিককে পাঠানো হয় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে। পরে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয় আরও তিনজনকে। তাদেরও চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
Location :
First Published :
Feb 18, 2022 3:43 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News- দুর্গাপুর ইস্পাত কারখানা দুর্ঘটনায় মৃত্যু এক শ্রমিকের, অসুস্থ অনেকে








