West Bardhaman News- ইউক্রেনে মেডিক্যাল কোর্স করলেও ভারতে এসেই পাবেন না চিকিৎসা করার সুযোগ
- Published by:Samarpita Banerjee
Last Updated:
ইউক্রেন থেকে এমবিবিএস সম্পন্ন করতে পারলেই আপনি ভারতে ফিরে চিকিৎসা শুরু করতে পারবেন না। পারবেন না নিজের চেম্বার খুলতে
#পশ্চিম বর্ধমান- ইউক্রেনে এই মুহূর্তে দেশের বহু মানুষ আটকে রয়েছেন। যার মধ্যে মেডিক্যাল পাঠরত পড়ুয়াদের সংখ্যা বেশি। এই মূহূর্তে পশ্চিম বর্ধমান জেলার ছয় জনের ইউক্রেনে আটকে থাকার খবর পাওয়া গিয়েছে (West Bardhaman News)। তারা সকলেই মেডিক্যাল পড়ুয়া। কিন্তু কেন ইউরোপের এই দেশে ডাক্তারি পড়তে যাওয়ার হিড়িক? মূলত ইউক্রেনে ডাক্তারি পড়ার কম খরচ, আসন সংখ্যা বেশি থাকা এবং কোর্সের জন্য অত্যাধুনিক সমস্ত রকমের ব্যবস্থা থাকার জন্য ভারতের বাইরে, ভারতীয় পড়ুয়াদের প্রথম পছন্দ ইউক্রেন।
কিন্তু আপনারা কি জানেন, ইউক্রেন থেকে এমবিবিএস সম্পন্ন করতে পারলেই আপনি ভারতে ফিরে চিকিৎসা শুরু করতে পারবেন না। পারবেন না নিজের চেম্বার খুলতে। চিকিৎসা ক্ষেত্রে প্র্যাকটিসের জন্য ভারত সরকারের অনুমতিও পাবেন না। এইসব কিছু করতে হলে আপনাকে প্রথমে ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিলের অনুমতি পেতে হবে। তবেই আপনি পাবেন ভারতের মাটিতে চিকিৎসা করার অনুমতি। পাবেন ন্যাশনাল মেডিক্যাল কমিশন ও স্টেট মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশন।
advertisement
ইউক্রেন থেকে ফিরে আপনি যদি দেশের মাটিতে চিকিৎসা সেবা দিতে চান, তাহলে আপনাকে বসতে হবে ফরেন মেডিক্যাল গ্রাজ্যুয়েট এক্সামিনেশনে (Foreign Medical Graduate Examination)। জাতীয় স্তরের এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে, তবেই মিলবে অনুমতি (West Bardhaman News)। বছরে দুবার এফএমজিই পরীক্ষার আয়োজন করে ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন (এনবিই)। মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার স্ক্রিনিং টেস্ট হিসেবে বিদেশ ফেরত ডাক্তারি পড়ুয়ারা এফএমজিই দিলে, তবেই পাবেন লাইসেন্স। যদিও ইউক্রেনে মেডিক্যাল কলেজগুলিতে চিকিৎসাশাস্ত্রের পড়াশোনা করলে ওয়ার্ল্ড হেলথ কাউন্সিলের অনুমতি পাওয়া যায়। যে লাইসেন্সের মাধ্যমে আপনি বিভিন্ন দেশে চিকিৎসক হিসেবে কাজ করতে পারবেন। পাবেন বিদেশে চাকরি করার সুযোগও।
advertisement
advertisement
ইউক্রেনে পাঠরত এক ডাক্তারি পড়ুয়া জানিয়েছেন, ছয় বছরের মেডিক্যাল কোর্সে, ইউক্রেনের কোর্স ফি ভারতের থেকে অনেক কম। ডাক্তারি পড়ুয়াদের নানারকম সুবিধা দেয় ইউক্রেন। তাছাড়াও কোর্স সম্পন্ন করার জন্য রয়েছে বিশ্বমানের ব্যবস্থা। তার জন্য যে সমস্ত পড়ুয়ারা ভারতে সরকারি কলেজগুলিতে সুযোগ পান না, তাদের অনেকেই এই দেশে পা রাখেন। ছয় বছরের কোর্সে, তিন বছর সম্পন্ন করলে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে স্থানীয় চিকিৎসা ক্ষেত্রে প্র্যাকটিসের অনুমতি পাওয়া যায়। তবে ভারতে গিয়ে চিকিৎসা করতে চাইলে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার স্ক্রিনিং টেস্ট দিতে হয়। তবে অনেক পড়ুয়া আবার পাকাপাকিভাবে বিদেশে থেকে যান।
advertisement
Nayan Ghosh
Location :
First Published :
Feb 26, 2022 7:49 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News- ইউক্রেনে মেডিক্যাল কোর্স করলেও ভারতে এসেই পাবেন না চিকিৎসা করার সুযোগ









