advertisement

West Bardhaman News: লাল-হলুদ কেক কেটে ইস্টবেঙ্গলের জন্মদিন পালন

Last Updated:

১ অগস্ট মানেই ইস্টবেঙ্গলের জন্মদিন। কলকাতা ময়দানের পাশাপাশি আসানসোলেও জন্মদিনের উৎসবে মেতে উঠলেন ইস্টবেঙ্গল সমর্থকরা

+
title=

পশ্চিম বর্ধমান: ২৯ জুলাই যেমন মোহনবাগান দিবস তেমনই ১ অগস্ট মানেই লাল-হলুদের জন্মদিন। ইস্টবেঙ্গল ক্লাব দিনটিকে ভারত গৌরব দিবস হিসেবে পালন করে। প্রতিবছরের মতো এবারও ধুমধাম করে রাজ্যের নানান প্রান্তে এই দিনটি পালন করা হচ্ছে। কলকাতা ময়দানের পাশাপাশি আসানসোলেও লাল-হলুদ সমর্থকরা প্রিয় ক্লাবের ১০৪ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করলেন।
মঙ্গলবার ইস্টবেঙ্গল সমর্থকরা আসানসোলের মহিষীলার শিমুলতলা এলাকায় লাল-হলুদ কেক কেটে প্রিয় দলের জন্মদিন পালন করেন। তোলা হয় লাল-হলুদ পতাকা। স্থানীয় ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব এই আয়োজন করেছিল।
advertisement
শুধু উৎসব, আমোদ নয় প্রিয় দলের জন্মদিন উপলক্ষে ইস্টবেঙ্গল সমর্থকরা সামাজিক কর্তব্য‌ও পালন করেছেন। এদিন রক্তদান শিবির আয়োজন ও কৃতি পড়ুয়াদের সংবর্ধনা জানানো হয়। আসানসোলের ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ক্লাবের মহিলা টিমের হয়ে কন্যাশ্রী কাপ চ্যাম্পিয়ন মিনা খাতুন। তিনি বলেন, এইভাবে যদি মহিলা ফুটবলারদের সম্মান জানানো ও উৎসাহ দেওয়া হয় তবে আগামী দিনে আরও বহু মেয়ে ফুটবল খেলার প্রতি আকৃষ্ট হবে।
advertisement
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: লাল-হলুদ কেক কেটে ইস্টবেঙ্গলের জন্মদিন পালন
Next Article
advertisement
জ্ঞানেশ কুমারকে লক্ষ্য করে চিৎকার ডেরেকের...? মুখ্য নির্বাচন কমিশনারকে চুপ করতে বলার অভিযোগ কমিশনের! পাল্টা আসরে তৃণমূল
জ্ঞানেশ কুমারকে লক্ষ্য করে চিৎকার ডেরেকের...? মুখ্য নির্বাচন কমিশনারকে চুপ করতে বলার অভিযোগ! পাল্টা আসরে তৃণমূল
  • জ্ঞানেশ কুমারকে লক্ষ্য করে চিৎকার ডেরেকের?

  • মুখ্য নির্বাচন কমিশনারকে চুপ করতে বলার অভিযোগ কমিশনের!

  • পাল্টা আসরে তৃণমূল, এসআইআর তরজা তুঙ্গে!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement