advertisement

Paschim Bardhaman: গরমের জেরে কর্মবিরতি, বিকাশ মিশ্র মামলার শুনানি স্থগিত

Last Updated:

তীব্র গরমের জেরে ধাক্কা খাচ্ছে আদালতের কাজকর্মও। গরমের জন্য কর্মবিরতি শুরু করেছেন আসানসোল জেলা আদালতের আইনজীবীরা। গরমের জেরে জেলাবাসীর অবস্থা কার্যত সঙ্গীন।

+
আসানসোল

আসানসোল জেলা আদালত।

আসানসোল, পশ্চিম বর্ধমান: তীব্র গরমের জেরে ধাক্কা খাচ্ছে আদালতের কাজকর্মও। গরমের জন্য কর্মবিরতি শুরু করেছেন আসানসোল জেলা আদালতের আইনজীবীরা। গরমের জেরে জেলাবাসীর অবস্থা কার্যত সঙ্গীন। প্রখর রোদ সহ্য করে উঠতে পারছেন না বহু মানুষ। অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। তারপরেও নিয়ম অনুযায়ী চলছিল জেলা আদালতের কাজকর্ম। কিন্তু এবার গ্রীষ্মের দাপট ধাক্কা দিল জেলা আদালতেও। গরমের কথা মাথায় রেখে আসানসোল জেলা আদালতের আইনজীবীরা মর্নিং কোর্টের অনুরোধ করেছিলেন। কিন্তু সেই অনুরোধে কাজ হয়নি। তাই কর্মবিরতি শুরু করেছেন আসানসোল জেলা আদালতের আইনজীবীরা। ফলে আপাতত বন্ধ রয়েছে আসানসোল জেলা আদালতের কাজকর্ম। গত ১৯ এপ্রিল থেকে কর্মবিরতি শুরু করেছেন জেলা আদালতের আইনজীবীরা। চলবে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত।
২৫ এপ্রিল একটি বৈঠক রয়েছে আইনজীবীদের। সেখানে মর্নিং কোর্ট চালু হওয়া নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে, অথবা এই কর্মবিরতি তুলে নেওয়ার সম্পর্কেও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। কিন্তু আইনজীবীদের কর্মবিরতির জন্য আদালতের বেশিরভাগ বিচারকাজ বন্ধ রয়েছে। অন্যদিকে গরমের জেরে আইনজীবীদের কর্মবিরতি জন্য শুনানি হয়নি বিকাশ মিশ্র মামলার। শুক্রবার বিকাশ মিশ্রকে আসানসোল জেলা আদালতের সিবিআই কোর্টে তোলা হয়। কিন্তু আইনজীবীদের কর্মবিরতির জন্য বিকাশ মিশ্র মামলার শুনানি হয়নি। উল্লেখ্য বিকাশ মিশ্র কয়লা পাচার এবং গরু পাচার মামলায় অভিযুক্ত। তার বিরুদ্ধে তদন্ত করছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, অর্থাৎ সিবিআই। এদিন সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু তা না হওয়ার জন্য বিকাশ মিশ্রের জেল হেফাজতের মেয়াদ আরও বাড়ানো হয়েছে। আগামী ৬ মে বিকাশ মিশ্র মামলার পরবর্তী শুনানি হবে বলে আদালত সূত্রে খবর পাওয়া গিয়েছে। তবে তার আগে বৈঠকের মাধ্যমে আইনজীবীদের গরমের জেরে যে কর্মবিরতি চলছে, সেই সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
advertisement
Nayan Ghosh
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman: গরমের জেরে কর্মবিরতি, বিকাশ মিশ্র মামলার শুনানি স্থগিত
Next Article
advertisement
TMC Candidate List West Bengal Election 2026: তৃণমূলের প্রার্থী তালিকায় টলিউডের একঝাঁক মুখ, প্রাধান্য পেলেন পুরনোরাই
তৃণমূলের প্রার্থী তালিকায় টলিউডের একঝাঁক মুখ, প্রাধান্য পেলেন পুরনোরাই
  • প্রতিবার তৃণমূলের প্রার্থী তালিকায় বিনোদন জগতের মানুষের উজ্জ্বল উপস্থিতি থাকে

  • তবে এবার সেভাবে নতুন কোনও 'টলিউড ফেস' উঠে এল না

  • বিনোদন জগতের যাঁরা যাঁরা টিকিট পেলেন তাঁরা কে কে, জানুন?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement