advertisement

West Bardhaman News- ছায়াসঙ্গী স্ত্রীকে সঙ্গে নিয়ে আসানসোলে ভোট দিলেন দৃষ্টিশক্তিহীন এক ব্যক্তি

Last Updated:

এই ব্যাপারে দৃষ্টিশক্তিহীন ওই ব্যক্তির স্ত্রী নাজমা খাতুন জানিয়েছেন, তিনি তার স্বামীর হয়ে ভোট দান করেছেন। প্রতিবার ভোটের সময় এভাবেই স্বামীর হয়ে ভোট দান করেন তিনি

+
নিজের

নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন আহমেদ হোসেন।

#পশ্চিম বর্ধমান- আসানসোলে ১০৫ নম্বর ওয়ার্ডে দৃষ্টিশক্তিহীন স্বামীকে নিয়ে ভোট দিলেন স্ত্রী। স্বামীর গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন তার স্ত্রী। আসানসোল পৌর নির্বাচনের দিন শনিবার ১০৫ নম্বর ওয়ার্ডে দেখা গিয়েছে এই ছবি। স্বামীর সঙ্গে ভোট দিতে বুথে ছায়াসঙ্গীর মত ছিলেন স্ত্রী। এই ব্যাপারে দৃষ্টিশক্তিহীন ওই ব্যক্তির স্ত্রী নাজমা খাতুন জানিয়েছেন, তিনি তার স্বামীর হয়ে ভোট দান করেছেন। প্রতিবার ভোটের সময় এভাবেই স্বামীর হয়ে ভোট দান করেন তিনি। ভোটগ্রহণ কেন্দ্রের ভিতর প্রিসাইডিং অফিসারের অনুমতিতে ভোট দান করা হয়েছে। স্বামীর দৃষ্টি শক্তি না থাকায়, তার হয়ে ভোট দিয়েছেন তিনি। এই বিষয়ে দৃষ্টিশক্তিহীন ব্যক্তি আহমেদ হোসেন জানিয়েছেন, তিনি তার স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোট দান করেছেন। তার হয়ে ভোট দিয়েছেন তার স্ত্রী। ভোটগ্রহণ কেন্দ্রের ভেতরে যাওয়ার পর দায়িত্বে থাকা আধিকারিকদের অনুমতিক্রমেই তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোট দিয়েছেন। অন্যদিকে, স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোট দেওয়ার ব্যাপারে বিতর্কের সূত্রপাত ঘটিয়েছেন এক বিজেপি নেতা। ১০৫ নম্বর ওয়ার্ডের বিজেপির নির্বাচনী এজেন্ট সৈকত চ্যাটার্জী বলেছেন, দৃষ্টিশক্তি হীন ব্যক্তির ভোট দেওয়ার জন্য বিশেষ কিছু নিয়মকানুন রয়েছে। তার জন্য ফর্ম ফিলাপ করে ভোট দেওয়ার প্রয়োজন ছিল। তার অভিযোগ, নিয়মকানুন মেনে ভোট দেওয়া হয়নি। এ প্রসঙ্গে প্রিসাইডিং অফিসার সংবাদমাধ্যমের সামনে বিশেষভাবে মুখ খুলতে রাজি হননি। তবে তিনি জানিয়েছেন, ব্লাইন্ড ফর্ম ফিলাপ করেই দৃষ্টিশক্তিহীন ওই ব্যক্তি তার স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোট দিয়েছেন।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News- ছায়াসঙ্গী স্ত্রীকে সঙ্গে নিয়ে আসানসোলে ভোট দিলেন দৃষ্টিশক্তিহীন এক ব্যক্তি
Next Article
advertisement
Asit Mazumdar: তিন বারের বিধায়ক, তার পরেও টিকিট দিল না তৃণমূল! অভিমানে রাজনীতি থেকে সন্ন্যাস নিলেন অসিত
তিন বারের বিধায়ক, তার পরেও টিকিট দিল না তৃণমূল! অভিমানে রাজনীতি থেকে সন্ন্যাস নিলেন অসিত
  • টিকিট না পেয়ে রাজনীতি থেকে সন্ন্যাস তৃণমূল বিধায়কের৷

  • চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারকে টিকিট দেয়নি তৃণমূল৷

  • মোট ৭৪ জন বিধায়ককে টিকিট দেয়নি শাসক দল৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement