advertisement

Paschim Bardhaman: কলেজ যেতে গিয়ে দুর্ঘটনার শিকার ইঞ্জিনিয়ারিং পড়ুয়া

Last Updated:

অন্ডাল স্টেশনের এর কাছে দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। পায়ের ওপর দিয়ে চলে গিয়েছে ট্রেনের চাকা। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাম পা।

+
দুর্ঘটনাস্থলের

দুর্ঘটনাস্থলের সামনে স্থানীয়দের ভিড়।

অন্ডাল: বাড়ি থেকে ফিরছিলেন কলেজে। কিন্তু কলেজ ফেরার পথেই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন এক কলেজ পড়ুয়া। ইঞ্জিনিয়ারিং ওই পড়ুয়া ট্রেন থেকে দুর্ঘটনার শিকার হয়েছেন। অন্ডাল স্টেশনের এর কাছে দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। পায়ের ওপর দিয়ে চলে গিয়েছে ট্রেনের চাকা। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাম পা। জানা গিয়েছে, দুর্ঘটনার শিকার হওয়া ইঞ্জিনিয়ারিং পড়ুয়া মেদিনীপুরের বাসিন্দা। তার নাম প্রতীক মাইতি। প্রতীক তার মেদিনীপুরের বাড়ি থেকে ফিরছিলেন বীরভূমের কলেজে। কলেজে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন তিনি। অন্ডাল স্টেশন এর কাছে অন্ডাল সাইথিয়া লাইনে ট্রেন থেকে সম্ভবত পড়ে যান তিনি। মারাত্মকভাবে জখম হন এবং সেই সময় তার পায়ের উপর দিয়ে চলে যায় ট্রেনের চাকা। এমনটাই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। বেশ কিছুক্ষণ গুরুতর জখম অবস্থায় রেললাইনের পাশে পড়েছিলেন তিনি। ওই ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে উদ্ধার করার জন্য প্রত্যক্ষদর্শীরা অন্ডাল স্টেশন মাস্টারকে খবর দেন। খবর দেওয়া হয় জিআরপিকেও। কিন্তু উদ্ধার নিয়ে টালবাহানা শুরু হয়। বেশ কিছুক্ষণ টালবাহানা চলার পরে উদ্ধার করা হয় ওই পড়ুয়াকে। স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে। পায়ের ওপর ট্রেনের চাকা চলে যাওয়ার দরুন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার বাম পা। জানা গিয়েছে এদিন সকাল সাড়ে নয়টা নাগাদ এই দুর্ঘটনা হয়েছে। স্থানীয়রা অনুমান করছেন, ট্রেন থেকে কোন ভাবে পড়ে যান তিনি। কারণ তার মুখে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সে সময় হয়তো জ্ঞান হারিয়ে রেললাইনের ওপর পড়েছিলেন। সম্ভবত তখনই তার পায়ের ওপর দিয়ে চলে যায় ট্রেনের চাকা প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধারের জন্য সবরকম উদ্যোগ নেন। বিলম্বিত সহযোগিতা করেছে রেল পুলিশ। আপাতত ইঞ্জিনিয়ারিং পড়ুয়া প্রতীক মাইতি ভর্তি রয়েছেন দুর্গাপুর হাসপাতালে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman: কলেজ যেতে গিয়ে দুর্ঘটনার শিকার ইঞ্জিনিয়ারিং পড়ুয়া
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement