advertisement

চোট জল্পনা অতীত, অনুশীলনে হাজির বিরাট, ফোকাসে ইংল্যান্ড সফর

Last Updated:

নিজের ফিটনেস ফিরে পাওয়া নিয়ে দু‘দিন আগেই নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন বিরাট কোহলি ৷ জানিয়েছিলেন নিজের সেরাটা দিয়ে ফেরার চেষ্টা করছেন ৷

#নয়াদিল্লি: নিজের ফিটনেস ফিরে পাওয়া নিয়ে দু‘দিন আগেই নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন বিরাট কোহলি ৷ জানিয়েছিলেন নিজের সেরাটা দিয়ে ফেরার চেষ্টা করছেন ৷
ইতিমধ্যেই মাঠের অনুশীলনেও নেমে পড়লেন তিনি ৷ ফিটনেস সংক্রান্ত উষ্মার জেরে বিরাট কোহলি কাউন্টি অভিযান বাতিল হয়ে যায় ৷ ঘাড়ের মাংসপেশিতে চোট পেয়েছিলেন আইপিএল চলাকালীন ৷ চোটের প্রকোপ বেশি থাকায় কাউন্টিতে সারের হয়ে খেলার সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হন ক্যাপ্টেন কোহলি ৷
advertisement
advertisement
আইপিএলের ৫১ তম ম্যাচ চলাকালীন ডাইভ দিয়ে একটি ক্যাচ ধরার সময় মারাত্মক চোট পেয়েছিলেন তিনি ৷ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অভিযান শেষ হওয়ার পর তিনি এই চোট নিয়ে চিকিৎসকের সঙ্গেও আলোচনা করেছিলেন ৷
১৫ জুন এনসিতে ফিটনেস টেস্ট হবে বিরাটের ৷ তার আগে বৃহস্পতিবার ওয়েস্টার্ন রেলওয়ের মাঠে অনুশীলন সেরে নিলেন তিনি ৷
advertisement
জুনের ২৭ ও ২৯ তারিখ আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা হবে ৷ যদি বিরাট না খেলতে পারেন তাহলে রোহিতের ওপর অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হবে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
চোট জল্পনা অতীত, অনুশীলনে হাজির বিরাট, ফোকাসে ইংল্যান্ড সফর
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement