advertisement

সাপ চিবিয়ে খায় ৭ বছরের ছেলে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

Last Updated:

সাপ চিবিয়ে খায় সাত বছরের এই ছেলে ৷ সম্প্রতি তারই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে যায় ৷ ভিডিওতে দেখা যাচ্ছে জ্যন্ত সাপ চিবিয়ে খাচ্ছে ছেলেটি ৷

#মুজফ্ফরপুর: সাপ চিবিয়ে খায় সাত বছরের এই ছেলে ৷ সম্প্রতি তারই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে যায় ৷ ভিডিওতে দেখা যাচ্ছে জ্যন্ত সাপ চিবিয়ে খাচ্ছে ছেলেটি ৷ সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ছেলেটি বিহারের মুজফ্ফরপুরের বাসিন্দা ৷ এই ঘটনার পর থেকেই মনোতোষ সকলের কাছে হিরো হয়ে উঠেছে ছেলেটি ৷ এরপর থেকেই তাকে ঘিরে নানা গল্প শুরু হয়ে যায় ৷ অনেকেই বিশ্বাস করতে শুরু করে যে ছেলেটি কোনও বিশেষ ক্ষমতার অধিকারি ৷ শুধু তাই নয় এরকমও গুজব ছড়িয়ে পরে যে কোনও পশুকে যদি সে কামড়ায় তাহলে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়ে যায় ৷ কিন্তু তার পরিবারের কাছ থেকে জানা গিয়েছে যে এক ধরনের বিরল রোগে আক্রান্ত ছেলেটি ৷
এর জেরে তাকে ঘরে আটকে রাখতে বাধ্য হয়েছে পরিবারের সদস্যরা ৷ কারণ তাকে একলা ছেড়ে এরকমই ভয়ঙ্কর ঘটনা ঘটিয়ে ফেলে সে ৷ তার বাবা মা জানিয়েছেন যে তাদের পরিবার অত্যন্ত দরিদ্র ৷ নিজের অবস্থার মধ্যে যতটা সম্ভব তারা সেই ভাবে আশপাশের এলাকায় ছেলের চিকিৎসা করানোর চেষ্টা করে ৷ কিন্তু তাতে কোনও উন্নতি হয়নি ৷ কোনও ভালো জায়গায় চিকিৎসা করানোর তাদের ক্ষমতায় নেই ৷ তাই বাধ্য হয়ে ছেলেকে ঘরে বন্ধ করে রাখে তারা ৷
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সাপ চিবিয়ে খায় ৭ বছরের ছেলে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement