advertisement

এবার আধার কার্ড এনে দিচ্ছে নতুন সুবিধা !

Last Updated:

ফোন থেকে গ্যাস সিলিন্ডার সব ক্ষেত্রেই এখন আধার নম্বর বাধ্যতামূলক ৷ তাই আধার আধার কার্ডে কোনও তথ্যে ভুল থাকলে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে ৷

#নয়াদিল্লি: ফোন থেকে গ্যাস সিলিন্ডার সব ক্ষেত্রেই এখন আধার নম্বর বাধ্যতামূলক ৷ তাই আধার আধার কার্ডে কোনও তথ্যে ভুল থাকলে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে ৷ ভুল থাকলেও অফলাইন বা অনলাইনে তা সংশোধন করে নেওয়ার সুযোগ থাকে ৷ এবার আরও একটি নতুন সুবিধা নিয়ে এল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া ৷ এবার চালু হল ‘আধার আপডেট হিস্ট্রি’ ডাউনলোড করার সুবিধা ৷
এখনও পর্যন্ত যে ভুলগুলি সংশোধন করা হত সেই পরিবর্তিত তথ্য সাইট থেকে ডাউনলোড করা যেত না ৷ তবে এবার থেকে সেটাও করা সম্ভব ৷
advertisement
এবার থেকে www.uidai.gov.in ওয়েবসাইটে গিয়ে ‘আধার আপডেট হিসট্রি’ বলে জায়গায় গিয়ে ক্লিক করলে পরিবর্তিত তথ্য ডাউনলোড করা যাবে ৷ আপাতত এই পরিষেবা বিটা ভার্সানে লঞ্চ করা হয়েছে ৷ এর সাহায্য ডেট অনুযায়ী আপনি কী কী পরিবর্তন করা হয়েছে তা দেখা যাবে ৷ আপনার নাম, জন্মতারিখ, ঠিকানা সংক্রান্ত যা যা তথ্য সংশোধন করেছেন সব দেখা যাবে ৷
advertisement
এর জন্য প্রথমে www.uidai.gov.in ওয়েবসাইটে গিয়ে আধার আপডেট হিসট্রিতে গিয়ে ক্লিক করতে হবে ৷ একটি নতুন পেজ খুলে যাবে সেখানে আপনার আধার নম্বর বা ভার্চ্যুয়াল আইডি দিতে হবে ৷ এরপর আপনার কাছে একটি OTP আসবে ৷ সেটি নির্দিষ্ট জায়গায় গিয়ে আপডেট করতেই আপনি পুরো হিস্ট্রি দেখতে পারবেন এবং সেটি ডাউনলোডও করতে পারবেন ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
এবার আধার কার্ড এনে দিচ্ছে নতুন সুবিধা !
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement