North Dinajpur News: পুকুর পাড়ে খেলতে গিয়েই সর্বনাশ! হুড়মুড় করে ধসে পড়ল মাটি! তারপর...
- Reported by:Piya Gupta
- Published by:Purnendu Mondal
Last Updated:
পুকুর পাড়ে খেলছিল তিন ক্ষুদে। সেই সময় পাড়ের মাটি ধসে চাপা পড়ে যায় রাধা বাস্কে নামে এক নাবালিকা। হাসপাতালের পথে তার মৃত্যু হয়।
উত্তর দিনাজপুর:পুকুর পাড়ে খেলতে গিয়ে মাটি চাপা পড়ে মৃত্যু আট বছরের কন্যা সন্তানের। ঘটনাটি করণদিঘি থানার লাহুতাড়া ২ নং গ্ৰাম পঞ্চায়েতের সরগাও গ্ৰামে। স্থানীয় বাসিন্দারা বলেন, সরগাও গ্ৰামে মাঠের মধ্যে একটি পুকুর গত ১ সপ্তাহ হয়েছে জেসিবি মেশিন দিয়ে মাটি কেটে পুকুরের পাড় বাঁধার কাজ করা হয়েছিল, সেখানেই সরগাও আদিবাসী পাড়ার ৩ নাবালিকা খেলতে যায়।
পুকুর পাড়ের মাটি হাত দিয়ে খুড়ছিল সেই সময় পাড়ের মাটি ধসে চাপা পড়ে যায় রাধা বাস্কে নামে ওই নাবালিকা মেয়ে। পুকুর পাড়ে থাকা বাকি দুই বান্ধবীর মাটি চাপা পড়ে যাওয়ার খবর গ্রামবাসীদের কানে পৌঁছাতেই দৌড়ে গ্ৰামবাসীরা পুকুরে পৌঁছায়,মাটি সরিয়ে রাধার দেহ উদ্ধার করে গ্ৰামবাসীরা।
আরও পড়ুন:রোজ ঠাকুরের পায়ে অর্পণ করেন এই পাতা, কিন্তু জানেন কি চকচকে ব্রন মুক্ত স্কিনে এই পাতা যেন ম্যাজিক
advertisement
advertisement
রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে মৃত বলে চিহ্নিত করেন ডাক্তাররা। করণদিঘি থানার পুলিশ মৃতদেহটি এরপর ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে মর্গে পাঠায়। ঘটনার জেরে গোটা পরিবার শোকস্তব্ধ।
আরও খবর পড়তে ফলো করুন
পিয়া গুপ্তা
Location :
Kolkata,West Bengal
First Published :
May 06, 2024 2:30 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
North Dinajpur News: পুকুর পাড়ে খেলতে গিয়েই সর্বনাশ! হুড়মুড় করে ধসে পড়ল মাটি! তারপর...










