advertisement

কমিশনে অভিযোগের সংখ্যা ২০০০ ছাড়াল, গ্রেফতার ২৭

Last Updated:
#কলকাতা: বিকেল চারটে পর্যন্ত কমিশনে ২০০০-এরও বেশি অভিযোগ জমা পড়ল ৷ শনিবার, ৩০ এপ্রিল সকাল থেকে কলকাতার ৪টি সহ ৫৩ কেন্দ্রে চলছে পঞ্চম দফার নির্বাচন । ভোটগ্রহণ চলছে কলকাতার ৪টি, হুগলির ১৮টি এবং দক্ষিণ চব্বিশ পরগনার ৩৩টি আসনে। তিন জেলার ১৪৬৪২টি কেন্দ্রে ৩৪৯ জন প্রার্থীর এদিন ভাগ্যপরীক্ষা ৷ বুথে বুথে নিজেদের মত জানাবেন তিনজেলার প্রায় ১ কোটি ২৩ লক্ষ ৯৯ হাজার ভোটার ৷
পঞ্চম দফার ভোটযুদ্ধ নির্বিঘ্নে সম্পন্ন করতে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। তা সত্ত্বেও তিন জেলার নির্বাচনী এলাকা থেকে বিক্ষিপ্ত অশান্তি খবর পাওয়া গিয়েছে ৷ বিকেল চারটে অবধি পাওয়া খবর অনুযায়ী নির্বাচন কমিশনের কাছে তিনটি জেলা থেকে ২০০০টিরও বেশি অভিযোগ জমা পড়েছে ৷
নির্বাচন কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত কোনও গুরুতর অভিযোগ নেই ৷ বেশিরভাগ অভিযোগই ভিত্তিহীন বলে জানিয়েছে নির্বাচন কমিশন ৷ এখনও পর্যন্ত দক্ষিণ ২৪ পরগণা থেকেই সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে ৷ সেই তুলনায় কলকাতায় থেকে পাওয়া অভিযোগের সংখ্যা অনেক কম ৷
advertisement
advertisement
ভোটে গন্ডগোলের অভিযোগে এখনও পর্যন্ত ২৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ এর মধ্যে ওয়াটগঞ্জ থেকে ধৃত ২ জন, গার্ডেনরিচ থেকে ধরা পড়লেন ৩ জন, মেটিয়াব্রুজ থেকে ৭, হরিদেবপুর থেকে তিন জন, রাজাবাগান ও বেহালা থেকে একজন অভিযুক্ত ধরা পড়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/Uncategorized/
কমিশনে অভিযোগের সংখ্যা ২০০০ ছাড়াল, গ্রেফতার ২৭
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement