advertisement

নেপাল রওনা দিল রাজ্য সরকারের প্রতিনিধি দল

Last Updated:

এভারেস্ট বেস ক্যাম্পেই থাকছেন ৪ বাঙালি অভিযাত্রী ৷ অপেক্ষা করছেন বাকি পর্বতারোহীদের জন্য ৷ বুধবার কাঠমান্ডু পৌঁছনোর কথা তাঁদের ৷

#কলকাতা: শৃঙ্গজয়ের অভিযানে একের পর এক রাজ্যের পর্বতারোহীর মৃত্যু। ধৌলাগিরিতে রাজীবের পর এভারেস্ট অভিযানে গিয়ে মৃত সুভাষ পাল। নিখোঁজ বাকি দুই পর্বতারোহী গৌতম ঘোষ ও পরেশ নাথও মৃত বলে দাবি হিমালয়ান রেসকিউ অ্যাসোসিয়েশনের। অক্সিজেন ছাড়া আট হাজার মিটার উচ্চতায় বেঁচে থাকা অসম্ভব বলে মত এভারেস্টজয়ী বসন্ত সিংহরায়ের। মৃত পর্বতারোহীদের দেহ উদ্ধারে নেপাল রওনা দিল রাজ্য সরকারের বিশেষ দল।
নেপালের হিমালয়ান রেসকিউ অ্যাসোসিয়েশনই বিপদে পড়া পর্বতারোহীদের উদ্ধার করে। ২৪ ঘণ্টা আগে তারাই বলেছিল সবাই বেঁচে। সোমবার বদলে গেল বক্তব্য।
উদ্ধারের পর বেস ক্যাম্পে আনা হয় সুভাষের দেহ। HRA-র দাবি, বাকি দু'জনের দেহ এভারেস্টের সাউথ রিজ-এ কোথাও রয়েছে। সব শেরপা ফিরে আসায় তাঁদের দেহ উদ্ধার করা যায়নি। নতুন করে শেরপা পাঠিয়ে উদ্ধার করতে গেলে কমপক্ষে ২-৩ দিন লেগে যাবে।
advertisement
advertisement
এখনও দেহ উদ্ধার না হওয়ায় কি বেঁচে থাকতে পারেন গৌতম ঘোষ ও পরেশ নাথ? সেই সম্ভাবনা দেখছেন না এভারেস্টজয়ী বসন্ত সিংহরায়।
মৃত পর্বতারোহীদের দেহ ফিরিয়ে আনতে তৎপর রাজ্য সরকার। মঙ্গলবারই নেপালের উদ্দেশে রওনা হচ্ছে রাজ্য সরকারের বিশেষ দল। দলে রয়েছেন ক্রীড়া দফতরের সচিব, যুগ্ম সচিব ও পর্বতারোহী উজ্জ্বল রায়। খোলা হল কন্ট্রোলরুমও।
advertisement
নেপাল সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে রাজ্য সরকারের প্রতিনিধিরা ৷ এদিন নেপালের উদ্দেশ্যে রওনা দিয়েছে  তিন সদস্যের সরকারি প্রতিনিধি দল। সুনীতা হাজরাকেও দেখতে যাওয়ার কথা তাঁদের ৷ উদ্ধার কাজ নিয়ে তদারকি চালাবেন তাঁরা ৷
মঙ্গলবার কলকাতা বিমানবন্দর থেকে রওনা দিলেন তাঁরা ৷ আছেন সৈয়দ আহমেদ বাবা ও মুকেশ সিং ৷ আজই কাঠমান্ডু পৌঁছবেন তাঁরা ৷ এভারেস্টে নিখোঁজদের উদ্ধারকাজে তদারকি করবেন তাঁরা ৷ নেপাল সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে রাজ্য সরকারের প্রতিনিধিরা ৷ এদিন নেপালের উদ্দেশ্যে রওনা দিয়েছে  তিন সদস্যের সরকারি প্রতিনিধি দল। সুনীতা হাজরাকেও দেখতে যাওয়ার কথা তাঁদের ৷ উদ্ধার কাজ নিয়ে তদারকি চালাবেন তাঁরা ৷
advertisement
মঙ্গলবার কলকাতা বিমানবন্দর থেকে রওনা দিলেন তাঁরা ৷ আছেন সৈয়দ আহমেদ বাবা ও মুকেশ সিং ৷ আজই কাঠমান্ডু পৌঁছবেন তাঁরা ৷ এভারেস্টে নিখোঁজদের উদ্ধারকাজে তদারকি করবেন তাঁরা ৷
সাম্প্রতিক অতীতে ছন্দা গায়েন। তারপর রাজীব থেকে সুভাষ। অপেক্ষা গৌতম ও পরেশের। সঠিক খবরের অপেক্ষায় পরিবারও।
view comments
বাংলা খবর/ খবর/Uncategorized/
নেপাল রওনা দিল রাজ্য সরকারের প্রতিনিধি দল
Next Article
advertisement
LPG Cylinder Crisis: 'আতঙ্ক নয়,গ্যাসের জোগান স্বাভাবিক-ই আছে', 'প্যানিক'-এ বাড়তি সিলিন্ডার বুক না করার আবেদন সরকারের
'আতঙ্ক নয়,গ্যাসের জোগান স্বাভাবিক-ই আছে', 'প্যানিক'-এ বাড়তি সিলিন্ডার বুক না করার আবেদন সরকারের
  • এলপিজি সিলিন্ডার নিয়ে 'প্যানিক' করতে হবে না, জানাল কেন্দ্র

  • দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে, আশ্বস্ত করল কেন্দ্র

  • বাড়তি সিলিন্ডার বুক না করার আর্জি সরকারের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement