advertisement

বারামুল্লায় জঙ্গি লুকিয়ে থাকার আশঙ্কা, জারি সেনার তল্লাশি অভিযান

Last Updated:

ফের বিভিন্ন জায়গায় হানা দেয় জম্মু-কাশ্মীর পুলিশ ৷ বারামুল্লায় জঙ্গি লুকিয়ে থাকার আশঙ্কা করে তল্লাশি অভিযান চালানো হয়েছে ৷

#বারামুল্লা: একের পর এক জঙ্গি হামলায় উত্তপ্ত ভূস্বর্গ ৷ এলাকাজুড়ে জারি করা হয়েছে হাই অ্যালার্ট ৷ সোমবার বারামুল্লায় তল্লাশি অভিযান চালিয়ে কমপক্ষে ৪৪ জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ এরা সকলেই জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত বলে জানিয়েছিল পুলিশ ৷ এই ঘটনার চারদিন পরই ফের বিভিন্ন জায়গায় হানা দেয় জম্মু-কাশ্মীর পুলিশ ৷ জঙ্গি ডেরার খোঁজে যৌথ অভিযান চালানো হয় বারামুলায় ৷ ওই এলাকায় জঙ্গি লুকিয়ে থাকার আশঙ্কা করে তল্লাশি অভিযান চালানো হয়েছে ৷
সেনার এক আধিকারিক জানিয়েছেন, ‘সেনা ও পুলিশ যৌথভাবে তল্লাশি চালায় বারামুল্লার বিভিন্ন জায়গায় ৷ তাদের কাছে গোপন সূত্রে খবর ছিল যে বেশ কয়েকজন জঙ্গি গা ঢাকা দিয়ে রয়েছে ৷’
চলতি মাসের ১৭ তারিখ প্রায় ১২ ঘণ্টা ধরে ৭০০ টি বাড়িতে তল্লাশি চালিয়ে ৪৪ জনকে গ্রেফতার করে পুলিশ  ও সেনা ৷
advertisement
advertisement
তল্লাশি চালিয়ে সেখান থেকে পেট্রোল বোমা, চিনের ও পাকিস্তানের পতাকা, LET ও জইশ লেটার প্যাড, বেআইনি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ ৷
view comments
বাংলা খবর/ খবর/Uncategorized/
বারামুল্লায় জঙ্গি লুকিয়ে থাকার আশঙ্কা, জারি সেনার তল্লাশি অভিযান
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement