advertisement

কাশ্মীরে নিহত দুই জঙ্গির কাছ থেকে উদ্ধার নতুন ২,০০০ টাকার নোট

Last Updated:

মঙ্গলবার সকালে কাশ্মীরের বন্দিপোরায় সেনা-জঙ্গি সংঘর্ষে মৃত্যু হয়েছে দুই জঙ্গির ৷ মৃত জঙ্গিদের কাছা থেকে উদ্ধার হয়েছে নতুন দু’হাজার টাকার নোট ৷

#জম্মু: মঙ্গলবার সকালে কাশ্মীরের বন্দিপোরায় সেনা-জঙ্গি সংঘর্ষে মৃত্যু হয়েছে দুই জঙ্গির ৷ মৃত জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে নতুন দু’হাজার টাকার নোট ৷ জানা গিয়েছে, জঙ্গিদের কাছ থেকে মোট ১৫ হাজার নগদ টাকা উদ্ধার করা হয়েছে ৷ এর মধ্যে দুটি নতুন ২,০০০ টাকার নোট ছিল ৷ বাকি সমস্ত ১০০ টাকার নোট ছিল ৷
IMG-20161122-WA0019-750x654
রাষ্ট্রীয় রাইফেলসের সিও বিক্রমজিৎ সিং জানিয়েছেন, ঘটনাস্থল থেকে টাকা বাজেয়াপ্ত করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ৷ বন্দিপোরার ওই এলাকায় গা ঢাকা দিয়ে রয়েছে জঙ্গিরা বলে গোপন সূত্রে খবর পেয়েছিল সেনা ৷ এরপর গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে পুলিশ ৷ সেনা ও পুলিশকে দেখে তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করতে থাকে জঙ্গিরা ৷ পাল্টা জবাবে গুলি চালায় নিরাপত্তারক্ষীরা ৷  পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, দু’তরফের মধ্য গুলি বর্ষণের জেরে মৃত্যু হয় দুই জঙ্গির ৷ টাকা বাজেয়াপ্ত করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ৷
advertisement
advertisement
মৃত দুই জঙ্গি লস্কর-ই-তৈবা জঙ্গি গোষ্টীর সদস্য বলে মনে কার হচ্ছে ৷ তবে তাদের সঠিক পরিচয় নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গিয়েছে ৷ এর তিনদিন আগে এনকাউন্টারে এক হিজাবুল মুজাহিদ্দিন জঙ্গির মৃত্যু হয়েছে নিরাপত্তারক্ষীর গুলিতে ৷ দেশে যেমন নোট সমস্যা মিটছে না ৷ তেমনি সীমান্তে ভারত-পাকিস্তান দু’দেশের গোলাগুলি চলাও অব্যাহত ৷ ফের সংঘর্ষবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠল পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে ৷ কাশ্মীরের রাজৌরি সেক্টরে সোমবার পাক সেনাদের গুলিবর্ষণে শহিদ হলেন বিএসএফ-এর হেড কনস্টেবল রাজ সিং ৷
view comments
বাংলা খবর/ খবর/Uncategorized/
কাশ্মীরে নিহত দুই জঙ্গির কাছ থেকে উদ্ধার নতুন ২,০০০ টাকার নোট
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement