advertisement

দুপুর দেড়টায় কমিশনে অভিযোগের বন্যা

Last Updated:
#কলকাতা: দুপুর দেড়টার মধ্যে কমিশনে অভিযোগের বন্যা ৷ অভিযোগের সংখ্যা ছাড়াল ১৫০০ ৷ শনিবার, ৩০ এপ্রিল সকাল থেকে কলকাতার ৪টি সহ ৫৩ কেন্দ্রে চলছে পঞ্চম দফার নির্বাচন । ভোটগ্রহণ চলছে কলকাতার ৪টি, হুগলির ১৮টি এবং দক্ষিণ চব্বিশ পরগনার ৩৩টি আসনে। তিন জেলার ১৪৬৪২টি কেন্দ্রে ৩৪৯ জন প্রার্থীর এদিন ভাগ্যপরীক্ষা ৷ বুথে বুথে নিজেদের মত জানাবেন তিনজেলার প্রায় ১ কোটি ২৩ লক্ষ ৯৯ হাজার ভোটার ৷
পঞ্চম দফার ভোটযুদ্ধ নির্বিঘ্নে সম্পন্ন করতে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। তা সত্ত্বেও তিন জেলার নির্বাচনী এলাকা থেকে বিক্ষিপ্ত অশান্তি খবর পাওয়া গিয়েছে ৷ দুপুর দেড়টার অবধি পাওয়া খবর অনুযায়ী নির্বাচন কমিশনের কাছে তিনটি জেলা থেকে ১৫০০টিরও বেশি অভিযোগ জমা পড়েছে ৷
নির্বাচন কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত কোনও গুরুতর অভিযোগ নেই ৷ বেশিরভাগ অভিযোগই ভিত্তিহীন বলে জানিয়েছে নির্বাচন কমিশন ৷ এখনও পর্যন্ত দক্ষিণ ২৪ পরগণা থেকেই সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে ৷ সেই তুলনায় কলকাতায় থেকে পাওয়া অভিযোগের সংখ্যা অনেক কম ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/Uncategorized/
দুপুর দেড়টায় কমিশনে অভিযোগের বন্যা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement