advertisement

সরকারি হাসপাতালের নিরাপত্তায় জোর, ঢেলে সাজছে হাসপাতালের নিরাপত্তাব্যবস্থা

Last Updated:

মেডিক্যাল কলেজে শিশুচুরির পর নিরাপত্তা নিয়ে নড়েচড়ে বসল সরকারি হাসপাতালগুলি।

#কলকাতা: মেডিক্যাল কলেজে শিশুচুরির পর নিরাপত্তা নিয়ে নড়েচড়ে বসল সরকারি হাসপাতালগুলি। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে সিসিটিভির সংখ্যা বাড়াচ্ছে হাসপাতালগুলি। কল্যাণী জেএনএম হাসপাতাল ও গান্ধি মেমোরিয়াল হাসপাতালের নিরাপত্তাব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও তত্পর পুলিশ প্রশাসন।
কলকাতা মেডিক্যাল কলেজে শিশুচুরির ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি হাসপাতালগুলির নিরাপত্তায় আরও জোর দিতে উদ্যোগী প্রশাসন। কল্যাণী জেএনএম হাসপাতাল ও গান্ধি মেমোরিয়াল হাসপাতালে
সিসিটিভি ও বেসরকারি নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়াতে চলেছে কর্তৃপক্ষ।
advertisement
একই ছবি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেও। হাসপাতালের ভিতরেই পুলিশ ফাঁড়ি আছে। এছাড়াও বেসরকারি নিরাপত্তারক্ষী মোতায়েন থেকে শুরু করে ওয়ার্ডে ওয়ার্ডে সিসিিটভি বাড়ানোর উদ্যোগ নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
advertisement
রাজ্যের সরকারি হাসপাতালগুলির বিভিন্ন ওয়ার্ডে সিসিটিভি থাকলেও নিরাপত্তার ফাঁক গলে শিশুচুরির মতো ঘটনায় প্রশ্নের নিরাপত্তাব্যবস্থা। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই টনক নড়েছে হাসপাতালগুলির।
view comments
বাংলা খবর/ খবর/Uncategorized/
সরকারি হাসপাতালের নিরাপত্তায় জোর, ঢেলে সাজছে হাসপাতালের নিরাপত্তাব্যবস্থা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement