advertisement

৪৫ হাজার অভিযোগ জমা পড়েছে কমিশনে

Last Updated:
#কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের চার দফা ইতিমধ্যেই সম্পন্ন ৷ চার দফার নির্বাচনের শেষে কমিশনে জমা পড়েছে ৪৫ হাজার অভিযোগ ৷ হামলা, ভাঙচুর, রিগিং, বুথ দখলের মতো ঘটনা ছাড়াও এই অভিযোগের খাতায় স্থান পেয়েছে হেভিওয়েট রাজনৈতিক নেতা-নেত্রীদের একে অপরকে করা তির্যক-কুরুচিকর মন্তব্যও ৷ নির্বাচনের দিনক্ষণ ঘোষণার দিন থেকে এদিন পর্যন্ত জমা পড়া অভিযোগের পরিমাণ দেখে রীতিমতো বিস্মিত রাজনীতিবিদরা ৷
নির্বাচন কমিশন সূত্রে খবর, এই ৪৫ হাজার অভিযোগের মধ্যে শুধু দক্ষিণ ২৪ পরগনা থেকেই ৪,৭০০টি অভিযোগ জমা পড়েছে ৷ অন্যদিকে, হুগলি থেকে জমা পড়েছে ১,৬২৬ অভিযোগ ৷ আগামী শনিবার অর্থাৎ ৩০ এপ্রিল ভোট রয়েছে এই দুই জেলায় ৷ তাই এই দুই জেলার নিরাপত্তা নিয়ে আগেভাগেই ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন ৷
advertisement
কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ আধিকারিকদের কড়া প্রহরায় শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে চতুর্থ দফার ভোট ৷ আগামী শনিবার পঞ্চম দফার ভোটে একই রাস্তা নিতে চলেছে কমিশন ৷ ১৪৪ ধারা জারি করে দ্বিগুণ বাহিনীর প্রহরায় পঞ্চম দফার ভোট সম্পন্ন করাতে চলেছে কমিশন ৷ পঞ্চম দফা ভোটে তিন জেলার আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবে ৬৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং ২৬ হাজার রাজ্য পুলিশ ৷ এর মধ্যে হুগলিতে মোতায়েন করা হবে ২৩৮ কোম্পানি বাহিনী ৷ দক্ষিণ কলকাতার দায়িত্বে থাকবে ১০৯ কোম্পানি বাহিনী এবং দঃ ২৪ পরগনায় থাকবে ৩৩৩ কোম্পানি বাহিনী ৷ ফুলবেঞ্চের ভিডিও কনফারেন্সের মাধ্যমে নাসিম জাইদির নির্দেশ, এলাকায় যারা গণ্ডগোল পাকাতে পারে, এমন ব্যক্তিদের নির্বাচনের আগে গ্রেফতার করতে হবে ৷
advertisement
advertisement
একই সঙ্গে এই দফায় পুলিশ পর্যবেক্ষকের সংখ্যা বাড়াচ্ছে কমিশন ৷ দক্ষিণ ২৪ পরগনার উত্তপ্ত পরিস্তিতির দিকে নজর রেখে একের বদলে তিনজন পুলিশ পর্যবেক্ষক নিযুক্ত করল কমিশন ৷ হুগলির দায়িত্বে থাকবেন দুজন পুলিশ পর্যবেক্ষক ৷ নির্বাচন কমিশন সূত্রে খবর, দক্ষিণ কলকাতায়ও পুলিশ পর্যবেক্ষকের সংখ্যা বাড়ানো হতে পারে ৷
view comments
বাংলা খবর/ খবর/Uncategorized/
৪৫ হাজার অভিযোগ জমা পড়েছে কমিশনে
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement