advertisement

স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্ক রাখতে অস্বীকার করলে ডিভোর্সের আবেদন করতে পারবেন পুরুষরা

Last Updated:

সেক্সের মধ্যেই লুকিয়ে রয়েছ সুখী দাম্পত্যের বীজ। কিন্তু একজন স্ত্রী যদি স্বামীর সঙ্গে ক্রমাগত যৌন সম্পর্ক রাখতে রাজি না হন তাহলে তা কিন্তু বিবাহ-বিচ্ছেদের কারণ হয়ে উঠতে পারে ৷

#নয়াদিল্লি: সেক্সের মধ্যেই লুকিয়ে রয়েছ সুখী দাম্পত্যের বীজ।  কিন্তু একজন স্ত্রী যদি স্বামীর সঙ্গে  ক্রমাগত যৌন সম্পর্ক রাখতে অস্বীকার করেন তাহলে তা কিন্তু বিবাহ-বিচ্ছেদের কারণ হয়ে উঠতে পারে ৷ দীর্ঘদিন ধরে কোনও যুক্তিসঙ্গত কারণ ছাড়া স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্ক রাখতে রাজি না হলে ডিভোর্সের জন্য আবেদন করতে পারবে পুরুষরা ৷ বৃহস্পতিবার এমনই রায় দিল দিল্লি হাই কোর্ট ৷ বিচারপতি প্রদীপ নান্দ্রাযোগ ও প্রতিভা রানির বেঞ্চ জানিয়েছে দীর্ঘদিন বৈধ কারণ ছাড়া স্বামীর সঙ্গে যৌন সম্পর্ক অস্বীকার করা এক প্রকার মানসিক নির্যাতন করার সমান ৷
কয়েকদিন আগে এক ব্যক্তি ডিভোর্সের জন্য মামলা দায়ের করেন ৷ আবেদনে তিনি জানান, প্রায় সাড়ে চার বছরের উপর ওই ব্যক্তির তার স্ত্রীর সঙ্গে কোনওরকম যৌন সম্পর্ক ছিল না ৷ আবেদনকারী ব্যক্তি আদালতে জানান, একই ছাদের তলাই থাকা সত্ত্বেও স্বামীর সঙ্গে কোনও বৈধ কারণ ছাড়াই যৌন সম্পর্ক করতে অস্বীকার করেছেন তাঁর স্ত্রী। এর জেরে মানসিক যন্ত্রণায় ভুগছিলেন তিনি ৷
advertisement
এর আগে নিম্ন আদালতে মার্চ মাসে ডিভোর্সের জন্য আবেদন জানান ওই ব্যক্তি ৷ কিন্তু তার আবেদন খারিজ করে দেওয়া হয় ৷ এরপর তিনি হাইকোর্টের দ্বারস্থ হন ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/Uncategorized/
স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্ক রাখতে অস্বীকার করলে ডিভোর্সের আবেদন করতে পারবেন পুরুষরা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement