advertisement

কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা পিছোনোর দাবিতে পড়ুয়াদের বিক্ষোভ

Last Updated:

বুধবারের মতো বৃহস্পতিবারও অব্যাহত কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিক্ষোভ ৷ পরীক্ষা পিছোনোর দাবিতে গত দিনের মতো এদিনও বিক্ষোভে সামিল হয়েছেন স্নাতক স্তরের পড়ুয়ারা ৷ বুধবার বিক্ষোভ পরিস্থিতির পর সাবধানী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এদিন বিশ্ববিদ্যালয় চত্বরে কড়া নিরাপত্তা মোতায়েন করেছেন ৷ বন্ধ রাখা হয়েছে বিশ্ববিদ্যালয়ের মূল দুটি প্রবেশদ্বার ৷ আই-কার্ড ছাড়া কাউকেই বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ নিষিদ্ধ বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ কর্তৃপক্ষের দাবি, ‘যে কোনও রকম বিক্ষিপ্ত ঘটনা এড়াতেই এই বন্দোবস্ত করা হয়েছে ৷’

#কলকাতা: বুধবারের মতো বৃহস্পতিবারও অব্যাহত কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিক্ষোভ ৷ পরীক্ষা পিছোনোর দাবিতে গত দিনের মতো এদিনও বিক্ষোভে সামিল হয়েছেন স্নাতক স্তরের পড়ুয়ারা ৷ বুধবার বিক্ষোভ পরিস্থিতির পর সাবধানী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এদিন বিশ্ববিদ্যালয় চত্বরে কড়া নিরাপত্তা মোতায়েন করেছেন ৷ বন্ধ রাখা হয়েছে বিশ্ববিদ্যালয়ের মূল দুটি প্রবেশদ্বার ৷ আই-কার্ড ছাড়া কাউকেই বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ নিষিদ্ধ বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ কর্তৃপক্ষের দাবি, ‘যে কোনও রকম বিক্ষিপ্ত ঘটনা এড়াতেই এই বন্দোবস্ত করা হয়েছে ৷’
অন্যদিকে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশে বাধা পেয়ে মূল গেটের সামনেই অবস্থানে বসেছে পড়ুয়ারা ৷ বিক্ষোভে সামিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভূক্ত বিভিন্ন কলেজের পড়ুয়ারা ৷ তাদের দাবি, ‘বিধানসভা নির্বাচন চলাকালীন পরীক্ষা নেওয়া যাবে না ৷ পরীক্ষার তারিখ পিছানো হোক ৷’ গত ৪ মার্চ নির্বাচন কমিশন রাজ্যে নির্বাচনের দিন ঘোষণার পর দেখা যায় যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের অনার্স ও পাসের পরীক্ষা হওয়ার কথা ওই সময় ৷
view comments
বাংলা খবর/ খবর/Uncategorized/
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা পিছোনোর দাবিতে পড়ুয়াদের বিক্ষোভ
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement