advertisement

আস্থা ভোটের একদিন আগেই নির্ধারিত হতে চলেছে হরিশ রাওয়াতের ভাগ্য

Last Updated:

আস্থা ভোটের একদিন আগে আরও বাড়ল উত্তরাখণ্ডের রাজনৈতিক সংকট ৷ রবিবার ক্যাবিনেট মন্ত্রীদের বৈঠকে নির্ধারিত হতে চলেছে হরিশ রাওয়াতের সরকারের ভাগ্য ৷ উত্তরাখণ্ডে জারি করা হতে পারে রাষ্ট্রপতি শাসন ৷

#দেরাদুন: আস্থা ভোটের একদিন আগে আরও বাড়ল উত্তরাখণ্ডের রাজনৈতিক সংকট ৷ রবিবার ক্যাবিনেট মন্ত্রীদের বৈঠকে নির্ধারিত হতে চলেছে হরিশ রাওয়াতের সরকারের ভাগ্য ৷ উত্তরাখণ্ডে জারি করা হতে পারে রাষ্ট্রপতি শাসন ৷
অন্যদিকে, আস্থা ভোটের আগে বিধায়কদের কেনার চেষ্টার অভিযোগ নিয়ে অস্বস্তিতে রয়েছেন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত ৷ শনিবার উত্তরাখণ্ডের নয় বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়ক একটি স্টিং অপারেশনের ভিডিও সংবাদমাধ্যমে প্রকাশ করেন ৷ তাদের অভিযোগ আস্থা ভোটে জিততে মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত কংগ্রেস বিধায়কদের কেনার চেষ্টা করছেন ৷ এই ভিডিও সামনে আসার পরই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির দাবি নিয়ে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের দ্বারস্থ হয় BJP ৷ ঘুষ দিয়ে বিধায়ক কেনাবেচার অভিযোগের কথা শুনে তড়িঘড়ি দিল্লিতে ফিরে জরুরীভিত্তিতে ক্যাবিনেট বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে কোনও সিদ্ধান্ত না হওয়ায় এদিন ফের বৈঠকে বসবেন ক্যাবিনেট মন্ত্রীরা ৷ স্টিং অপারেশন ভিডিও-কে নকল বলে সমস্ত অভিযোগ উড়িয়ে দিলেও চিন্তার ভাঁজ রয়েই গিয়েছে হরিশ রাওয়াতের কপালে ৷
view comments
বাংলা খবর/ খবর/Uncategorized/
আস্থা ভোটের একদিন আগেই নির্ধারিত হতে চলেছে হরিশ রাওয়াতের ভাগ্য
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement