advertisement

আজ দেশ জুড়ে পরিবহন ধর্মঘট, প্রভাব পড়েছে জেলায়

Last Updated:

নতুন মোটর ভেহিকল আইনের সংশোধনের প্রতিবাদ জানিয়ে পরিবহন কর্মীদের ধর্মঘট

#নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার দেশ জুড়ে পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও পরিবহণ সংগঠনগুলি ৷ নতুন মোটর ভেহিকল আইনের সংশোধনের প্রতিবাদ জানিয়ে ধর্মঘটের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ধর্মঘটে সামিল সিপিএমের শ্রমিক সংগঠন সিটু ৷ এছাড়া আইএনটিইউসি ও এআইটিইউসিও সামিল ধর্মঘটে ৷ তবে বিজেপি বা তৃণমূলের কোনও শ্রমিক সংগঠন এই বনধে যোগ দেয়নি ৷
ধর্মঘটে সাড়া দিয়ে প্রভাব পড়েছে বাস, অটো পরিষেবায় ৷ বন্ধ বেসরকারি বাস পরিষেবা ৷ এদিন সকাল থেকে রাস্তায় বেরিয়ে দুর্ভোগে নিত্যযাত্রীরা ৷ পরিবহণ কর্মীদের এই ধর্মঘটে শহরে তেমন প্রভাব না পড়লেও জেলায় ব্যাপক প্রভাব পড়েছে ৷ দুর্গাপুর, হাওড়া ও সাঁতরাগাছিতে স্তব্ধ বেসরকারি বাস পরিষেবা ৷ সমস্যায় স্কুলপড়ুয়া থেকে নিত্যযাত্রীরা ৷ রাস্তায় গুটিখানেক বাসে বাদুরঝোলা ভিড় ৷
advertisement
আরও পড়ুন 
advertisement
বাস চালালে মাধ্যমিক পাস করতে হবে ৷ কোনও দুর্ঘটনা ঘটলেও দায় চালকেরই ৷ পুরনো আইন সংশোধন করে মোটর ভেহিকল অ্যামেন্ডমেন্ট বিল এনেছে কেন্দ্র ৷ এই সিদ্ধান্তের প্রতিবাদেই গাড়ি চালানো বন্ধ রেখেছেন বাস চালক থেকে বেসরকারি গাড়ি ড্রাইভাররা ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আজ দেশ জুড়ে পরিবহন ধর্মঘট, প্রভাব পড়েছে জেলায়
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement