advertisement

সিসিটিভি ফুটেজে দেখা গেল বাইকে চড়ে তিনজন এসেছিল বুখারিকে খুন করতে

Last Updated:

ইদের মাত্র দু’দিন আগে ইফতার পার্টিতে যাওয়ার ঠিক আগের মুহূর্তে সন্ত্রাসবাদীদের গুলিতে ঝাঁঝড়া হয়ে গিয়েছে তাঁর শরীর ৷ গতকাল তাঁর ‘রাইজিং কাশ্মীর’ সংবাদপত্রের দফতরের সামনেই গুলি করে হত্যা করা হয় সাংবাদিক সুজাত বুখারিকে ৷

#শ্রীনগর: ইদের মাত্র দু’দিন আগে ইফতার পার্টিতে যাওয়ার ঠিক আগের মুহূর্তে সন্ত্রাসবাদীদের গুলিতে ঝাঁঝড়া হয়ে গিয়েছে তাঁর শরীর ৷ গতকাল তাঁর ‘রাইজিং কাশ্মীর’ সংবাদপত্রের দফতরের সামনেই গুলি করে হত্যা করা হয় সাংবাদিক সুজাত বুখারিকে ৷ ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর পাহারায় থাকা ব্যক্তিগত দেহরক্ষীরও (পিএসও)।
এবার সেই ঘটনার সিসিটিভি ফুটেজ এল পুলিশের হাতে ৷ সেই ফুটেজে দেখা যাচ্ছে, একটি বাইকে রয়েছে তিন আরোহী ৷ চালকের মাথায় কালো হেলমেট ৷ বাকিদের মুখ ঢাকা মাস্কে ৷ এরমধ্যে একজন ব্যাগের মধ্যে কিছু একটা আড়াল করে রেখেচেন ৷ পুলিশের অনুমান, সম্ভবত ব্যাগের মধ্যে বন্দুক লুকাচ্ছিল ওই ব্যক্তি ৷ ওই বন্দুকের গুলিতেই প্রাণ যায় সুজাতের ৷ সম্প্রতি সিসিটিভি ফুটেজের কয়েকটি ছবি ট্যুইট করেছে শ্রীনগর পুলিশ ৷ ছবি দেখে দুষ্কৃতিদের শনাক্ত করতে সাধারণ মানুষের কাছেও আর্জি জানানো হয়েছে ৷
advertisement
advertisement
গতকাল শ্রীনগরের ব্যস্ততম শহর লালচকের প্রেস অ্যাভিনিউয়ে অফিস থেকে বেরিয়ে গাড়িতে উঠছিলেন সুজাত ৷ সঙ্গে ছিলেন তাঁর ব্যাক্তিগত দুই দেহরক্ষীও ৷ ২০০০ সালের বুখারির ওপর একবার প্রাণঘাতী আক্রমণ হয়েছিল, তারপর থেকেই তাঁর জন্য পুলিশি নিরাপত্তা বরাদ্দ ছিল ৷
advertisement
বৃহস্পতিবার সন্ধ্যে সাড়ে ৭টা নাগাদ রাস্তার পাশেই ঘাপটি মেরে সাংবাদিকের অপেক্ষা করছিল দুষ্কৃতিরা ৷ অফিস থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় দেহরক্ষীরা কিছু বুঝে ওঠার আগেই ছুটে আসা গুলিতে এফোঁড় ওফোঁড় হয়ে যান বুখারি ৷ মৃত্য হয় এক দেহরক্ষীরও ৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বুখারির গাড়ির চালক ৷
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সিসিটিভি ফুটেজে দেখা গেল বাইকে চড়ে তিনজন এসেছিল বুখারিকে খুন করতে
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement