advertisement

সবার মা, মা সারদা, এক মহীয়সীর জীবনগাথা . . .

Last Updated:

শ্রীশ্রী সারদামণি মুখোপাধ্যায় থেকে সবার সারদা মা ৷ এক সাধারণ নারীর মহীয়সীতে পরিণত হওয়ার কাহিনিই জীবনে বয়ে নিয়ে আসে একগুচ্ছ আশা ৷

#কলকাতা: শ্রীশ্রী সারদামণি মুখোপাধ্যায় থেকে সবার সারদা মা ৷ এক সাধারণ নারীর মহীয়সীতে পরিণত হওয়ার কাহিনিই জীবনে বয়ে নিয়ে আসে একগুচ্ছ আশা ৷ ১৮৫৩ সালের ২২ ডিসেম্বর, কাঁকুড়ার জয়রামবাটির এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মেছিলেন তিনি ৷ বাড়ির বড় মেয়ে ফলে যেমন আদর ছিল, তেমনই ছিল দায়িত্ব ও কর্তব্যের ৷ শৈশবেই শুরু করেছিলেন সংসারের এক্কা-দোক্কা ৷
গদাধর চট্টোপাধ্যায় অর্থাৎ আমাদের সবার প্রিয় রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে বিয়ে হয়েছিল হয়েছিল সারদামণির ৷ কামারপুকুরের এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারের বউ হয়ে এসেছিলেন তিনি ৷ সেই অর্থে বিদ্যালয়ের শিক্ষা ছিলনা তবে কোনও বিশ্ববিদ্যালয়ের থেকে কম ছিলেন না ৷ ছোট সারদার দক্ষিণেশ্বরে এসে শুরু হয়েছিল জীবনের অন্যতম পর্যায় ৷ স্বামীর সঙ্গে মা ভবতারিণীর নিত্যসেবা, আস্তে আস্তে রানি রাসমণির চোখে পড়া ৷ পরিশ্রম দিয়ে সকলের মন জয় করা , কাছে টেনে ভালবাসা, জাত, ধর্ম, বর্ণ, ভেদাভেদ না করা ৷ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই ৷
advertisement
নারীর পরপূর্ণতা মাতৃত্বেই ৷ নিজের মাতৃত্ব বিসর্জন দিয়ে ৷ দক্ষিণেশ্বরের অগণিত ভক্তের মুখে মা ডাকই আসতে আসতে সারদা মণি থেকে জগজ্জননী মা সারদায় পরিণত হওয়া ৷ তিনি বলতেই আমি পাতানো মা নই, গুরু মাও নয়, মুখে বলাও মা নয় ৷ আমি সত্যিকারের মা অর্থাৎ সবাই আমারই সন্তান ৷ ছোটবেলা থেকেই কাউকে অভুক্ত থাকতে দেখলে নিজের মুখের গ্রাস এগিয়ে দিয়ে মেটাতেন অভক্তের খিদে ৷ পরনের পোশাক থেকে শুরু করে সময়ের ভালমন্দ সবদিকেই নজর রাখতেন মা ৷ ত্যাগ, ভালবাসা, সরলতা, নির্লোভ চরিত্র এই সবই ছিল তাঁর জীবনের অন্যতম বৈশিষ্ট ৷ এমন কী মার্গরেট নোবেলের ভগিনী নিবেদিতা হয়ে ওঠার পিছনেও সারদা মায়ের অনেক অবদান ছিল ৷
advertisement
advertisement
আমজাদ, বিলে সহ একাধিক সন্তানের জননী হয়েছিলেন মা সারদা ৷ এরপর আস্তে আস্তে ঠাকুরের বয়স বাড়তে থাকে সংসারের হাল পুরোটাই তাঁকে ধরতে হয়েছে ৷ ঠাকুর নিজেই বলেছিলেন তিনি তাঁর লক্ষে পৌঁছতে পারতেন না যদি না মা সারদা তাঁকে সব সময়েই চলার পথে তাঁকে সঙ্গ না দিতেন ৷ তাহলে জীবনের অনেকটাই শূন্য হয়ে যেত ৷ ঈশ্বরের সেবায় নিজেকে কখনই মননিবেশ করতে পারতেন না ৷
advertisement
এ কোনও সাধারণ নারীর অসাধারণ হয়ে ওঠার গল্প নয় ৷ এক ভারতীয় নারীর, এক মায়ের কাহিনি ৷ যাঁর মুখ দেখলেই মনে হয় পৃথিবীর সব চাওয়া পাওয়া একদিকে আরেক দিকে মায়ের করুণা ৷ ঠাকুর শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের যোগ্য সহধর্মিনী ৷ প্রকৃত অর্থেই তিনি গুরুপত্নী নন, পাতানো মাও না, তিনি সত্যিকারের মা ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
সবার মা, মা সারদা, এক মহীয়সীর জীবনগাথা . . .
Next Article
advertisement
Roopa Ganguly Nomination: রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
  • তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা

  • প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এরপর তা গড়ায় স্লোগান যুদ্ধে

  • পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement