advertisement

ফের সস্তা পেট্রোপণ্য, আরও কিছুটা স্বস্তির নিঃশ্বাস মধ্যবিত্তের সংসারে

Last Updated:

ফের কমল পেট্রোল-ডিজেলের দাম ৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমার ফলেই পেট্রোপণ্যের মূল্য হ্রাস পেয়েছে ৷ শনিবার দিল্লিতে পেট্রোল লিটার প্রতি ৯ পয়সা কম হয়েছে আর ডিজেলের দাম লিটার প্রতি ১০ পয়সা কম হয়েছে ৷

#নয়াদিল্লি: ফের কমল পেট্রোল-ডিজেলের দাম ৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমার ফলেই পেট্রোপণ্যের মূল্য হ্রাস পেয়েছে ৷ শনিবার দিল্লিতে পেট্রোল লিটার প্রতি ৯ পয়সা কম হয়েছে আর ডিজেলের দাম লিটার প্রতি ১০ পয়সা কম হয়েছে ৷
সেখানে মুম্বইয়ে ১৩ পয়সা সস্তা হয়েছে পেট্রোলের দাম ৷ মে মাসের ২৮ তারিখের পর থেকে সব থেকে সস্তা পেট্রোলের দাম ৷ ইতিমধ্যেই পেট্রোল-ডিজেলের নতুন দাম কার্যকর হয়েছে ৷
শনিবার দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম ৭৬.০২ টাকা থেকে ৭৫.৯৩ টাকা হয়েছে ৷ মুম্বইয়ে পেট্রোলের দাম ৮৩.৭৪ টাকা থেকে ৮৩.৬১ টাকা হয়েছে, কলকাতা ও টেন্নাইয়ে ৭৮.৮০ টাকা থেকে ৭৮.৬১ পয়সা হয়েছে ৷
advertisement
advertisement
ডিজেলের দাম দিল্লিতে লিটার প্রতি ৬৭.৬১ টাকা হয়েছে ৷ মুম্বইয়ে লিটার প্রতি ডিজেলের দাম ৭২.৯৯ টাকা থেকে ৭১.৮৭ টাকা হয়েছে ৷ কলকাতায় লিটার প্রতি ডিজেলের দাম ৭০.১৬ টাকা এবং চেন্নাইয়ে ৭১.৩৬ টাকা হয়েছে ৷ এর ফলে কিছুটা হলেও স্বস্তি পাবে মধ্যবিত্ত ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ফের সস্তা পেট্রোপণ্য, আরও কিছুটা স্বস্তির নিঃশ্বাস মধ্যবিত্তের সংসারে
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement