advertisement

অ্যাপ নয় ! ফেসবুক, টুইটারেই করুন এবার টাকা ট্রান্সফার

Last Updated:

টাকা ট্রান্সফার করতে আর অ্যাপের প্রয়োজন নেই ৷ এবার সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক এবং টুইটারে সহজেই করুন টাকা ট্রান্সফার ৷

#নয়াদিল্লি: টাকা ট্রান্সফার করতে আর আলাদা কোনও অ্যাপের প্রয়োজন নেই ৷ এবার সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক এবং টুইটারে সহজেই করুন টাকা ট্রান্সফার ৷ তবে, এই টাকা ট্রান্সফারের জন্য আপনাকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি অ্যাপ ডাউনলোড করতে হবে ৷ শুধু টাকা ট্রান্সফারই নয় ৷ একইসঙ্গে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শেষ পাঁচটি টাকা ট্রান্সফারের বিস্তারিত রিপোর্টও পেতে পারেন ৷
facebook
টাকা ট্রান্সফারের জন্য আপনাকে এসবিআই-এর ‘SBI Mingle’-নামে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে ৷ এটি এসবিআইয়ের সোশ্যাল ব্যাঙ্কিং অ্যাপ ৷ এই অ্যাপটি আপনি গুগল প্লে স্টোর থেকেই ডাউনলোড করতে পারবেন ৷
advertisement
facebook
advertisement
SBI Mingle অ্যাপটি ডাউনলোড করলেই আপনাকে রেজিস্টার করতে হবে ৷ সেখানেই ‘ইউজার’ বলে একটি অপশন আসবে ৷ সেখানে ক্লিক করে নিজেকে রেজিস্টার করতে হবে ৷ এরপরই 'Continue with Facebook' অপশন ভেসে উঠবে আপনার মোবাইল স্ক্রিনে ৷
facebook
'Continue with Facebook'-এ ক্লিক করলেই আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে ৷ এরপর আপনার থেকে এসবিআইয়ের ডেবিট কার্ডের সমস্ত তথ্য দিতে হবে ৷ ডেবিট কার্ডের তথ্য দিতেই আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে ৷ সেই ওটিপি দিতেই আপনাকে ওই অ্যাপটির জন্য একটি আলাদা পাসওয়ার্ড দিতে হবে ৷ এরপরই আপনি ওই অ্যাপ দিয়েই ফেসবুক এবং টুইটারে টাকা ট্রান্সফার করতে পারবেন ৷
advertisement
কিন্তু কীভাবে করবেন টাকা ট্রান্সফার ? সেই কারণে আপনাকে নতুন পাসওয়ার্ড দিয়ে SBI Mingle-এ লগ ইন করতে হবে ৷ এরপরই আপনাকে 'Pay a Friend' এবং ‘'Pay a accounts’ বলে একটি অপশন দেবে ৷
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
অ্যাপ নয় ! ফেসবুক, টুইটারেই করুন এবার টাকা ট্রান্সফার
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement