advertisement

এবার ওয়ারলেস ঝাড়ু নিয়ে আসছে Xiaomi, একবার চার্জ দিলে ২ ঘণ্টা পর্যন্ত করবে সাফাই

Last Updated:
#নয়াদিল্লি: স্মার্টফোনের পর এবার লাইফস্টাইল প্রোডাক্টসের উপর ফোকাস করছে Xiaomi ৷ বাল্ব, ভ্যাকুম ক্লিনারের পর এবার সংস্থা নিয়ে আসতে চলেছে ওয়ারলেস সুইপার ৷ Xiaomi-র এই প্রোডাক্টের সবচেয়ে স্পেশ্যাল বিষয় হল এর রোটেশনাল ফিচার রয়েছে ৷ অথার্ৎ এই ঝাঁটা আপনি যে কোনও দিকে ব্যবহার করতে পারবেন ৷ এর ডাইমেনশন ২৭০ মিমিx১৭০ মিমি ৷ এবং এর ওজন ১ কিলোগ্রাম ৷
এমনি ঝাড়ুর ডিজাউন সেমি ওপেন হয় যার জেরে ধুলো-বালি পুরোপুরি ভাবে পরিষ্কার হয় না ৷ তবে এবার Mi-এর এই প্রোডাক্টে সমস্ত সমস্যা মিটে যাবে ৷
Gizmochina দেওয়া তথ্য অনুযায়ী এতে রয়েছে ডবল ব্রাশ ডিজাইন ৷ সংস্থার তরফে দাবি করা হয়েছে, বেশ স্পিডে পরিষ্কারের কাজ করে এই ঝাড়ু ৷ এই ঝাড়ুর ব্রাশের স্পিড 1300r/min ৷ এই ঝাঁটায় রয়েছে 2,000mAh ব্যাটারি ৷ একবার চার্জ দিলেই ব্যবহার করা যেতে পারে ২ ঘণ্টা পর্যন্ত ৷
advertisement
advertisement
এই ঝাঁটার দাম ১০৩০ টাকা ৷
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
এবার ওয়ারলেস ঝাড়ু নিয়ে আসছে Xiaomi, একবার চার্জ দিলে ২ ঘণ্টা পর্যন্ত করবে সাফাই
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement