advertisement

নতুন বছরে অসাধারণ একটি ফিচার নিয়ে এল হোয়াটসঅ্যাপ

Last Updated:

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার ব্যবহারকারীদের জন্য নিয়ে এল আরও একটি অত্যাধুনিক ফিচার ৷

#নয়াদিল্লি: জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার ব্যবহারকারীদের জন্য নিয়ে এল আরও একটি অত্যাধুনিক ফিচার ৷ মেসেজিং অ্যাপের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে হোয়াটসঅ্যাপ ৷ মেসেজ, ছবি, ভিডিও থেকে ফাইল সমস্ত কিছুই পাঠানো যায় একটি ক্লিকের মাধ্যমে ৷ ব্যবহারকারীদের মধ্য জনপ্রিয়তা বজায় রাখতে নিত্যনতুন বিভিন্ন ফিচার্স নিয়ে হাজির হয় সংস্থা ৷ আপডেট করা হয় অ্যাপটি ৷ এবার ফের গ্রাহকদের জন্য আরও একটি ফিচার্স নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ ৷
এবার ব্যবহারকারীদের মধ্যে ভিডিও কল আরও জনপ্রিয় করে তুলতে নতুন পদক্ষেপ নিল এই মেসেজিং অ্যাপ ৷ এবার থেকে বয়েস কল করার সময় আপনার স্ক্রিনের ভিডিও কলের একটি অপশন আসবে ৷ আপনি সেটাতে ক্লিক করলে যার সঙ্গে কথা বলছেন তার কাছে একটি অপশন যাবে ভিডিও কল করার ৷ যদি তিনিও রাজি হন তাহলে ভয়েস কল থেকে সরাসরি আপনারা ভিডিও কলও করতে শুরু করে দিতে পারবেন ৷
advertisement
এর আগে ফেসবুক স্টিকার ও GIF অপশন শুরু করা হয়েছিল হোয়াটসঅ্যাপে ৷ হোয়াটসঅ্যাপ খুব শীঘ্রই গ্রুপ ভিডিও কল চালু করার পদক্ষেপ নেওয়া হচ্ছে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
নতুন বছরে অসাধারণ একটি ফিচার নিয়ে এল হোয়াটসঅ্যাপ
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement