advertisement

WhatsApp Call Recording: WhatsApp-এ কল রেকর্ড করে রাখছে না তো অন্য কেউ? আপনিও জানুন কী ভাবে করবেন!

Last Updated:

WhatsApp Call Recording: জেনে নিন WhatsApp কল রেকর্ডিং করতে হলে কী করবেন! অনেক সময় কিন্তু ভীষণ দরকারি!

#নয়া দিল্লি: মানুষের সঙ্গে কথা বলার সময় কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলে, অনেকেই দ্রুত সেগুলি রেকর্ড করতে শুরু করেন। একটি সাধারণ কল দিয়ে এটি করা খুব সহজ। কল রেকর্ডিং করার জন্য স্মার্টফোনে সেই ফিচারটি উপলব্ধ রয়েছে। তবে বর্তমান সময়ে বেশিরভাগ লোকেরা সাধারণ কলের পরিবর্তে WhatsApp-এর মাধ্যমে অনেক কল করে থাকেন। এটি ট্র্যাক করাও খুব কঠিন। কিন্তু যদি WhatsApp-এ কল রেকর্ডিং করতে হয়, তার জন্য গুগল প্লে স্টোর থেকে বিনামূল্যে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। শুধু তাই নয়, এর মাধ্যমে সেই রেকর্ডিংটি ডাউনলোড করা যাবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ারও করা যাবে।
গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করতে হবে -
যাঁরা WhatsApp কলে অন্যদের সঙ্গে কথা বলতে পছন্দ করেন, কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস রেকর্ড করতে অক্ষম, তাঁদের আর চিন্তা করতে হবে না। এর জন্য গুগল প্লে স্টোরে একটি অ্যাপ বিনামূল্যে পাওয়া যাচ্ছে। এটি দিয়ে, WhatsApp-এর কল রেকর্ড করা যায়। Call Recorder Cube ACR অ্যাপে কল এলে বার বার তা চালু করার দরকার নেই। এতে অটো কল রেকর্ডিংয়ের সুবিধা রয়েছে। এর মাধ্যমে কলের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পরে, সেই অ্যাপে গিয়ে কল রেকর্ডিং শোনা যাবে। সেই রেকর্ডিং শুরু করতে, সবার প্রথমে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে হবে।
advertisement
advertisement
কল রেকর্ডিং শুরু করার জন্য ফলো করতে হবে এই স্টেপ -
- সেই অ্যাপ ইনস্টল হওয়ার পর অ্যাপটি ওপেন করতে হবে।
- এর পর একে একে সব অনুমতি দিয়ে দিতে হবে।
- অনুমতি দেওয়ার সময় টার্ম এবং শর্ত সাবধানে ভাল করে পড়ে নিতে হবে।
- এরপর, অ্যাপের সেটিংসে যেতে হবে এবং WhatsApp-এ ক্লিক করতে হবে।
advertisement
- এরপর রেকর্ডিং চালু হয়ে যাবে। এরপর WhatsApp-এ কথা বলে তা পরীক্ষা করে নেওয়া যেতে পারে।
এই অ্যাপের মাধ্যমে কল রেকর্ড করার আগে যা ভুললে চলবে না -
সাধারণ কল রেকর্ড করার জন্য বেশিরভাগ মানুষ স্বয়ংক্রিয় কল রেকর্ডার অ্যাপ ব্যবহার করেন। এটি গুগল প্লে স্টোরে বিনামূল্যে পাওয়া যায়। কল রেকর্ড করার পর তা শোনার পাশাপাশি অন্যদের সঙ্গে শেয়ার করার সুবিধাও এতে রয়েছে। যে কোনও অ্যাপ ইনস্টল করার পর অ্যাপ পারমিশন দেওয়ার সময় টার্ম এবং কন্ডিশন সাবধানে পড়ে নিতে হবে। সরাসরি গুগল বা অননুমোদিত ওয়েবসাইট থেকে কোনও অ্যাপ ডাউনলোড করা এড়িয়ে চলতে হবে। এর ফলে ডেটা চুরি হতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
WhatsApp Call Recording: WhatsApp-এ কল রেকর্ড করে রাখছে না তো অন্য কেউ? আপনিও জানুন কী ভাবে করবেন!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement