advertisement

ভোডাফোন আইডিয়ার নাম বদলে হল Vi, বাড়তে পারে প্রিপেড ও পোস্টপেড প্ল্যানের দাম

Last Updated:

সোমবার একটি অনলাইন কনফারেন্সে ভোডাফোন-আইডিয়া লিমিটেড তাদের নতুন ব্র্যান্ডনেম ঘোষণা করে

বছর ২০১৮ সালে আগে এক হয়েছিল Vodafone আর Idea – দুই জনপ্রিয় টেলিকম সংস্থা মিশে গিয়ে বাজারে এসেছিল Vodafone-Idea লিমিটেড। এবার দুই টেলিকম সংস্থার নিজেদের নাম পরিবর্তন করে ‘VI’ রাখার কথা ঘোষণা করে। আর ‘VI’ এর উচ্চারণ হবে ‘উই’ বলে জানিয়েছে সংস্থা। আর সেই সঙ্গে পরিবর্তন হল লোগোও।
সোমবার একটি অনলাইন কনফারেন্সে ভোডাফোন-আইডিয়া লিমিটেড তাদের নতুন ব্র্যান্ডনেম ঘোষণা করে। সংস্থার দাবি, এই নামটি উভয় ব্র্যান্ডের রেফারেন্স হিসেবে ব্যবহার হবে। এক সময় ভারতে ভোডাফোন আইডিয়া সবচেয়ে বড় কোম্পানি ছিল কিন্তু জিও আসার পরে তাঁদের ৪০ কোটি গ্রাহকের থেকে প্রায় ১০ কোটি গ্রাহক চলে যায় গত কয়েক বছরে। নতুন এই সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে বিশ্বের সবথেকে বড় টেলিকম ইন্টিগ্রেশন হবে তাদের এই ব্র্যান্ডে।
advertisement
ইতিমধ্যেই নতুন ব্র্যান্ডিংটি সংস্থার ওয়েবসাইট এবং অ্যাপে আপডেট করা হয়েছে। নাম পরিবর্তন করলেও এটি আগের মতই পরিষেবা সরবরাহ করবে - সিমকার্ড, বিল, বিলবোর্ড এবং আরওঅন্যান্য। সংস্থার এমডি ও সিইও রবীন্দর টক্কর বললেন, “দু’বছর আগে Vodafone এবং IDEA যৌথভাবে কাজ করা শুরু করে। তারপর থেকেই বিশ্বের বৃহত্তম দুটি টেলিকম সংস্থাকে ইন্টিগ্রেশনের জন্য কাজ করছি।
advertisement
advertisement
উল্লেখ্য, টেলিকম সংস্থাগুলির বকেয়া স্পেকট্রাম ও লাইসেন্স ফি সংক্রান্ত মামলার সম্প্রতি চূড়ান্ত রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। মোট ৫৮,২৫৪ কোটি টাকা বকেয়া মেটাতে হবে ভোডাফোনকে। এখনও পর্যন্ত তারা মিটিয়েছে ৭৮৫৪ কোটি টাকা। আর সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ১০% দিতে হবে আগামী মার্চের মধ্যে। শীর্ষ আদালতের নির্দেশের পরই জরুরি বৈঠকে শেয়ার ছেড়ে এবং ঋণপত্রের মাধ্যমে ২৫ হাজার কোটি টাকার তহবিলের পরিকল্পনায় সায় দিয়েছে ভোডাফোন-আইডিয়া'র পর্ষদ। এই ঘোষণার পরই সংস্থার শেয়ার দর ১৩%-এর বেশি উঠেছিল। এবার নয়া সংযুক্তিকরণ ঘোষণার মাধ্যমে আরও বেশি লাভ আশা করছে সংস্থা।
advertisement
ভিআই এর মূল্য জিও এর থেকে কম হবে বলে জানা গেছে। যেখানে 'ভি আই' ব্র্যান্ডের এ আর পিউ ১১৪, সেখানে জিও এর ১৪০ এবং এয়ারটেলের ১৫৭। এই মুহূর্তে নতুন কোনও প্রিপেড বা পোস্টপেড প্ল্যান আনার ব্যাপারে কিছু জানা যায় নি কোম্পানি, আশা করা হচ্ছে যে সেটা কয়েকদিনের মধ্যে জানা যাবে। বর্তমানে ভোডাফোন আইডিয়া প্রিপেড ২৮ দিনের প্ল্যান ৪৯ টাকা থেকে শুরু আর পোস্টপেড শুরু হয় ৩৯৯ টাকা থেকে। ট্রাই স্ক্যানারের অধীনে থাকা ভোডাফোন রেড এক্স প্ল্যানটির দাম প্রতি মাসে ১,০৯৯ টাকা।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ভোডাফোন আইডিয়ার নাম বদলে হল Vi, বাড়তে পারে প্রিপেড ও পোস্টপেড প্ল্যানের দাম
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement