advertisement

স্পিড তালিকায় শীর্ষে জিও, মাত্র ৫ মিনিটে ডাউনলোড করুন সিনেমা

Last Updated:

ট্রাইয়ের নতুন রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে সবচেয়ে বেশি ডাউনলোড স্পিড জিও-র ৷

#মুম্বই: লঞ্চ হওয়ার পর থেকেই টেলিকম বাজারে শোরগোল ফেলে দিয়েছে রিল্যায়েন্স জিও ৷ এর মধ্যেই রিলায়েন্স জিও ভারতের ইন্টারনেট পরিষেবা ও টেলিকম দুনিয়ায় বিপ্লব এনেছে জিও ৷ এবার টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও-এর মুকুটে যুক্ত হল নতুন পালক ৷
লঞ্চ হওয়ার পর থেকেই বিনামূল্যে ডেটা ও কলিংয়ের পরিষেবা দিয়ে গ্রাহকদের মন জয় করে নিয়েছে জিও ৷ তবে শুরু দিকে জিও-স্পিড ও নেটওয়ার্ক নিয়ে বেশ কিছু অভিযোগ জানিয়েছে গ্রাহকরা ৷ অনেকের মনেই নেটওয়ার্ক নিয়ে বেশ কিছু ক্ষোভ রয়েছে ৷ তবে ট্রাইয়ের নতুন রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে সবচেয়ে বেশি ডাউনলোড স্পিড জিও-র ৷ রিপোর্ট অনুযায়ী, এপ্রিল মাসে ডাউনলোড স্পীডে জিও ছাপিয়ে গিয়েছে অন্যান্য সমস্ত সার্ভিস প্রোভাইডরগুলিকে। ৷ অথার্ৎ স্পিড তালিকায় এখন শীর্ষে জিও ৷ এপ্রিল মাসে জিও –র ডাউনলোড স্পীড ছিল ১৯.১২ মেগাবাইট প্রতি সেকেন্ডে। এই স্পিডে মাত্র পাঁচ মিনিটে ডাউনলোড করা যাবে সিনেমা ৷
advertisement
বাকি সংস্থাগুলি জিও-র থেকে এখন অনেক পিছিয়ে ৷ এর জেরে নড়েচড়ে বসতে হয়েছে বাকি মোবাইল সংস্থাগুলিকে ৷ প্রতিযোগিতায় টিকে থাকতে একের পর এক নতুন অফার নিয়ে এসেছে বাকি সংস্থাগুলি ৷
advertisement
টেলিকম রেগুলেটরি অথরিটি (ট্রাই) রিপোর্ট অনুযায়ী, ৪জি ডেটা স্পিডের দিক থেকে সকলকে পিছনে ফেলে এখন সেরা জিও ৷ ট্রাইয়ের তরফে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, বাকি সংস্থাগুলির চেয়ে প্রায় দ্বিগুণ স্পিডে ৪ জি ডেটা পরিষেবা দিচ্ছে জিও। অথার্ৎ জিও-র গ্রাহকরা অন্য কোম্পানির গ্রাহকদের থেকে অনেক আগে ভিডিও ডাউনলোড, আপলোড করতে পারছে ৷
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
স্পিড তালিকায় শীর্ষে জিও, মাত্র ৫ মিনিটে ডাউনলোড করুন সিনেমা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement