advertisement

এয়ারটেলের নতুন অফারে মিলবে তিন মাসের ফ্রি ইন্টারনেট

Last Updated:

বছর শেষে গ্রাহকদের জন্য ফের একটি নতুন আকর্ষণীয় অফার নিয়ে এল দেশের সবচেয়ে বড় টেলিকম সংস্থা এয়ারটেল ৷ এবার এয়ারটেল গ্রাহকদের জন্য ফ্রি ইন্টারনেট পরিষেবার কথা ঘোষণা করল এয়ারটেল ৷

#মুম্বই: বছর শেষে গ্রাহকদের জন্য ফের একটি নতুন আকর্ষণীয় অফার নিয়ে এল দেশের সবচেয়ে বড় টেলিকম সংস্থা এয়ারটেল ৷ এবার গ্রাহকদের জন্য ফ্রি ইন্টারনেট পরিষেবার কথা ঘোষণা করল এয়ারটেল ৷ এয়ারটেল তাদের ল্যান্ডলাইন ব্যবহারকারীদের জন্য তিন মাসের ফ্রি ইন্টারনেট পরিষেবার কথা ঘোষণা করেছে ৷ আপাতত এই পরিষেবা কেবল মুম্বইতে পাওয়া যাবে ৷
ল্যান্ডলাইন ফোন থেকে ‘ভি-ফাইবার’ প্রযুক্তির সাহায্যে গ্রাহকদের হাই স্পিড ইন্টারনেট পরিষেবা দেওয়া হবে ৷ সংস্থার তরফে জানানো হয়েছে, এই প্রযুক্তির মাধ্যমে গ্রাহকরা ১০০ এমবিপিএস স্পিড উপভোগ করতে পারবেন ৷
এই মুহূর্তে এয়ারটেলের ল্যান্ডলাই গ্রাহকের সংখ্যা ৩.৫১ লক্ষ ৷ এর মধ্যে বেশিরভাগ গ্রাহক ব্যবসায়ী ৷
advertisement
এয়ারটেলের এই অফার জিওকে ভালো টক্কর দজেবে বলে মনে করা হচ্ছে ৷ রিল্যায়েন্স তার গ্রাহকদের ফ্রি কলিংয়ের সুবিধা দিচ্ছেন ৷  জিও কে টেক্কা দিতেই এবার গ্রাহকদের তিন মাসের জন্য ফ্রি ইন্টারনেট পরিষেবা দেবার ঘোষণা করেছে এয়ারটেল ৷ সংস্থার আধিকারিক জানিয়েছেন, ‘এই অফারের কারোর সঙ্গে তুলনা করা উচিৎ নয় কারণ আমরা কম পয়সায় ১০০ mbps স্পিডে পরিষেবা দিচ্ছি, এরকম অফার এই প্রথম দেওয়া হচ্ছে ৷’
advertisement
সংস্থার আধিকারিক জানিয়েছেন, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সমস্ত ল্যান্ডলাইন গ্রাহকদের এই পরিষেবার জন্য আপগ্রেড করা ৷ গ্রাহকের কাছ থেকে মোডেমের জন্য ১০০০ টাকা নেওয়া হবে ৷ এই টাকা ইএমআই-এর মাধ্যমেও দিতে পারবে গ্রাহকরা ৷
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
এয়ারটেলের নতুন অফারে মিলবে তিন মাসের ফ্রি ইন্টারনেট
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement