advertisement

জিও নিয়ে কী রিপোর্ট দিল ট্রাই ?

Last Updated:

৪জি ডেটা স্পিডের দিক থেকে সকলকে পিছনে ফেলে এখন সেরা জিও ৷

#মুম্বই: লঞ্চ হওয়ার পর থেকেই টেলিকম বাজারে শোরগোল ফেলে দিয়েছে রিল্যায়েন্স জিও ৷ এর মধ্যেই রিলায়েন্স জিও ভারতের ইন্টারনেট পরিষেবা ও টেলিকম দুনিয়ায় বিপ্লব এনেছে জিও ৷ এবার টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও-এর মুকুটে যুক্ত হল নতুন পালক ৷
লঞ্চ হওয়ার পর থেকেই বিনামূল্যে ডেটা ও কলিংয়ের পরিষেবা দিয়ে গ্রাহকদের মন জয় করে নিয়েছে জিও ৷ এর জেরে নড়েচড়ে বসতে হয়েছে বাকি মোবাইল সংস্থাগুলিকে ৷ প্রতিযোগিতায় টিকে থাকতে একের পর এক নতুন অফার নিয়ে এসেছে বাকি সংস্থাগুলি ৷
সম্প্রতি ভারতীয় টেলিকম রেগুলেটরি অথরিটি (ট্রাই) রিপোর্ট অনুযায়ী, ৪জি ডেটা স্পিডের দিক থেকে সকলকে পিছনে ফেলে এখন সেরা জিও ৷ ট্রাইয়ের তরফে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, বাকি সংস্থাগুলির চেয়ে প্রায় দ্বিগুণ স্পিডে ৪ জি ডেটা পরিষেবা দিচ্ছে জিও। অথার্ৎ জিও-র গ্রাহকরা অন্য কোম্পানির গ্রাহকদের থেকে অনেক আগে ভিডি ডাউনলোড, আপলোড করতে পারছে ৷
advertisement
advertisement
রিপোর্ট অনুযায়ী, মার্চ মাসে প্রতি সেকেন্ডে জিও-র ডাউনলোড স্পিড ছিল ১৬.৪৮ মেগা বাইটস ৷ যা ভারতী এয়ারটেল ও আইডিয়ার থেকে প্রায় দ্বিগুণ ৷ ডিসেম্বর মাস থেকে সব থেকে বেশি স্পিড দিচ্ছে জিও। বাকি কোনও সংস্থা জিও-র ধারেকাছে আসতে পারবে না। সেপ্টম্বর ২০১৬-তে ৪জি পরিষেবা চালু করেছিল রিল্যায়েন্স জিও ৷ সেপ্টম্বর মাসে রিল্যায়েন্সের নেটওয়ার্কে সর্ব্বোচ স্পিড ছিল ৭.২৬ এমবিপিএস ৷ যা নভেম্বর মাসে কমে গিয়ে হয় ৫.৮৫ এমবিপিএস ৷ জানুয়ারি মাসে জিওর ডেটা পরিষেবার স্পিড ছিল ১৬.৪৮ mbps থেকে ১৭.৪২ mbps-এর মধ্যে। এই স্পিডে একজন গ্রাহক পাঁচ মিনিটেরও কম সময়ে একটি সিনেমা ডাউনলোড করতে পারেন।
advertisement
মার্চে এয়াটেলের স্পিড ছিল ৭.৬৬ মেগা বাইটস ৷ আইডিয়ার ক্ষেত্রে তা ছিল ৮.৩৩ mbps
(Disclosure: News18.com is part of Network18 Media & Investment Limited which is owned by Reliance Industries Limited that also owns Reliance Jio)
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
জিও নিয়ে কী রিপোর্ট দিল ট্রাই ?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement